২০২৬-২৭ জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) দুর্দান্ত ফর্মের পুরস্কার হিসেবেই মাহফিজুল ইসলাম রবিন ডাক পেলেন বাংলাদেশ জাতীয় দলে। জোহানেসবার্গে আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের একাদশে জায়গাও করে নিয়েছেন তিনি। কিন্তু মাত্র এক বলেই শেষ তাঁর গল্প।
সিরিজের প্রথম টেস্টে টস জিতে আগে ব্যাটিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দক্ষিণ আফ্রিকার আগুনে বোলিংয়ে চোখে সর্ষেফুল দেখছেন সফরকারী ব্যাটাররা। স্বাগতিক পেসাররা এমনভাবে বোলিং করছেন, যাতে কমপক্ষে ৩-৪ ফিল্ডার থাকেন। সেই ফাঁদেই পা দিয়ে উইকেট হারিয়েছেন শান্ত-রবিনরা। তবে সতীর্থরা যেখানে কাঁপাকাঁপি করছেন, তানজিদ হাসান তামিম সাবলীল ব্যাটিং করছেন। এরই মধ্যে ফিফটি তুলে নিয়েছেন। ২৬ ওভারে ৩ উইকেটে ৯১ রানে প্রথম সেশনের খেলা শেষ করেছে বাংলাদেশ।