হোম > খেলা > ক্রিকেট

সিরিজ হেরে বাংলাদেশের প্রসঙ্গ টানলেন পাকিস্তানি পেসার

ক্রীড়া ডেস্ক    

১৩ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়ছেন আব্বাস। কাজের কাজটা করেছেন নিজের প্রধান দায়িত্ব বোলিংয়ে। তবে তাঁর ৯ উইকেটও পাকিস্তানের হার এড়াতে পারেনি। ছবি: ক্রিকইনফো

লর্ডস টেস্ট হেরে ইংল্যান্ডের কাছে সিরিজ খুইয়েছে পাকিস্তান। ব্যক্তিগতভাবে দুর্দান্ত পারফরম্যান্স করলেও দলকে জয়ের পথে নিতে পারেননি মোহাম্মদ আব্বাস। পাকিস্তানের টেস্ট দলের সাম্প্রতিক ব্যর্থতা নিয়ে কথা বলতে গিয়ে বাংলাদেশের প্রসঙ্গও টেনেছেন তিনি।

দলের ধারাবাহিক ব্যর্থতার পেছনে অভিজ্ঞতার ঘাটতি ও পরিবর্তিত কম্বিনেশনের বিষয়টি তুলে ধরেছেন আব্বাস। তাঁর মতে, একেক সফরে একেক ধরনের বোলিং আক্রমণ নিয়ে খেলার জন্য দল প্রত্যাশিত ফল পাচ্ছে না।

গত মার্চে বাংলাদেশ সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজে ধবলধোলাই হয়েছে পাকিস্তান। সে সিরিজের বোলিং আক্রমণের অনেকেই ইংল্যান্ড সফরে নেই। আব্বাস বলেন, ‘বাংলাদেশে আমাদের বোলিং কম্বিনেশন এখানকার চেয়ে ভিন্ন ছিল। ওয়েস্ট ইন্ডিজে আমরা একটি টেস্ট জিতেছি। খেলোয়াড়রা মানিয়ে নিচ্ছে, তবে টেস্ট ক্রিকেটে অভিজ্ঞতা খুবই গুরুত্বপূর্ণ। আমি ৩২টি টেস্ট খেলেছি, কিন্তু আমার সঙ্গে যারা পেস বোলিং করছে, তারা টেস্ট ক্রিকেটে খুবই নতুন। তবে সবাই উন্নতি করার চেষ্টা করছে।’

লর্ডসে দল হারলেও বোলিংয়ের বেশ উজ্জ্বল ছিলেন আব্বাস। প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিয়ে জায়গা করে নেন লর্ডসের অনার্স বোর্ডে। দ্বিতীয় ইনিংসে নেন আরও চারটি। ব্যাটিং ও ফিল্ডিংয়ের দুর্বলতার কারণে তাঁর এই পারফরম্যান্সও দলকে সিরিজ হার থেকে রক্ষা করতে পারেনি।

বিশেষ করে ফিল্ডিংয়ে গুরুত্বপূর্ণ সময়ে অন্তত চারটি ক্যাচ ছেড়েছে পাকিস্তান। একসময় ৮ উইকেটে ২২২ রান থাকা ইংল্যান্ড শেষ পর্যন্ত আরও ৬৮ রান যোগ করে। আব্বাসের মতে, ওই ক্যাচ মিসগুলো ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে, ‘আমরা ক্যাচ ছেড়েছি এবং তাদের গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা প্রায় ৭০ রান বেশি করেছে। ম্যাচের মোড় সেখানেই ঘুরে গেছে, কারণ আমরা তাদের ২০০ রানের মধ্যেই অলআউট করতে পারতাম। এটা হতাশাজনক।’

পাকিস্তানের সাম্প্রতিক টেস্ট রেকর্ড খুবই বাজে। সবশেষ ২০ টেস্টে এটি তাদের ১৫তম হার। বিদেশের মাটিতে শেষ ১১ ম্যাচের মধ্যে ১০টিতেই হেরেছে দলটি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকাতে পাকিস্তান রয়েছে সবার নিচে।

এই পরিস্থিতিতে পাকিস্তানের পারফরম্যান্স নিয়ে উদ্বেগের কথাও স্বীকার করেছেন আব্বাস, ‘আমাদের পারফরম্যান্স সবার জন্যই উদ্বেগের। নির্বাচক কমিটি ও এনসিএসহ সবাই চিন্তিত। আমরা ভালো খেলছি না, এটা আমরা স্বীকার করি। ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিং—কোনোটিই ভালো হচ্ছে না। সভায় আমরা সব সময় এসব নিয়ে আলোচনা করি। আমরা সবাই এটা নিয়ে কাজ করছি এবং আমাদের তা করতেই হবে।’

ব্যক্তিগতভাবে অবশ্য দুর্দান্ত সময় পার করছেন আব্বাস। সবশেষ ছয় টেস্টে ১৯-এর নিচে গড়ে তাঁর উইকেট ২৮টি। তবে নিজের পারফরম্যান্সের চেয়ে দলের জয়কেই বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি। আব্বাস বলেন, ‘ব্যক্তিগত পারফরম্যান্স গুরুত্বপূর্ণ, কিন্তু আমি চেষ্টা করি দলের জয়ে অবদান রাখতে। অনেক ম্যাচ ধরেই আমি ভালো পারফর্ম করছি, কিন্তু দল জিততে পারছে না।’

বোলারদের দিনে মাহফিজুলের সেঞ্চুরি

টেস্ট খেলতে ঢাকায় ওয়েস্ট ইন্ডিজ

বিসিবির ঘোষণার আগেই নাহিদাকে জ্যোতির অভিনন্দন

মদ্যপানে আসক্তি নিয়ে মুখ খুললেন ভারতীয় ক্রিকেটার

রিজওয়ানের ফেরার পথ খুলে দিল পিসিবি

ইয়ামালের ‘ফাঁদে’ পা দিয়ে লাল কার্ড

হেরেও গর্বিত হৃদয়

বাংলাদেশ সিরিজ থেকে সরে গেলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার

কোথায় ধরা খেল বাংলাদেশ

জোড়া গোলের ঝলকে মেসির ইতিহাস