হোম > খেলা > ক্রিকেট

মিরপুরের সেই বিড়ালকে এবার খেতে দিলেন পাকিস্তানের আবিদ আলী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মাঠের লড়াইয়ের ফাঁকে কত গল্প লুকিয়ে থাকে। সে গল্পগুলোরই একটি মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের বিড়ালকে নিয়ে। যেটিকে আপন করে নিয়েছেন সবাই। 

গত আগস্টে অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফরের সময় আলোচনায় এসেছিল বিড়ালটি। সিরিজ শুরুর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে প্রাণীটির ছবি। অস্ট্রেলিয়া দলের অনুশীলনে দেখা যায়, বিড়ালটি বেষ্টনী দেয়ালে হেঁটে বেড়াচ্ছে। এরপর থেকে শুরু হয় রসিকতা। কেউ কেউ বলেছেন, জৈব সুরক্ষাবলয় ভেঙে মাঠে ঢুকেছে বিড়াল! আবার কেউ বলেছেন, অস্ট্রেলিয়া দলের গোপন পরিকল্পনা ফাঁস করেছে বিড়াল! 

সেই বিড়ালটি গতকাল আবার শিরোনামে এল হৃদয়স্পর্শী ঘটনায়। মিরপুরে সিরিজের দ্বিতীয় টেস্টে বাংলাদেশকে ইনিংস ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। বাংলাদেশের ভরাডুবির মধ্যেই পাকিস্তানের ওপেনার আবিদ আলীর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা কুড়াচ্ছে। 

 ৪০ সেকেন্ডের ভিডিওতে দেখা যাচ্ছে, আবিদ আলী ড্রেসিংরুম থেকে একটি প্লেটে খাবার নিয়ে গ্রিলের ওপারের বসে থাকা সেই বিড়ালকে খাবার দিচ্ছেন। বিড়ালটিও চেটেপুটে খাবার খাচ্ছে। 

সদ্য সমাপ্ত সিরিজে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন আবিদ। চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টে প্রথম ইনিংসে ১৩৩ রানের পর দ্বিতীয় ইনিংসে খেলেছিলেন ৯১ রানের ইনিংস। ঢাকা টেস্টে একমাত্র ইনিংসে করেন ৩৯ রান। 

পাকিস্তানের এবারের বাংলাদেশ সফর নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হয়েছে। মিরপুরে বিসিবি একাডেমি মাঠে পাকিস্তানের জাতীয় পতাকা তুলে বাবর আজমদের অনুশীলন নিয়ে দেশজুড়ে হয়েছে বিস্তর তর্ক-বিতর্ক।   এত কিছুর মধ্যে পাকিস্তানি ক্রিকেটারের বিড়াল-প্রীতি অনেকের মন জয় করেছে। 

ঘটনাবহুল সিরিজ শেষে দুই দলই আজ বাংলাদেশ ছাড়ছে। ব্যর্থতার বৃত্তে বন্দী মুমিনুল হকের হক যাচ্ছেন নিউজিল্যান্ড সফরে। আর টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে সরাসরি বাংলাদেশে আসা বাবর-রিজওয়ানরা প্রায় দুই মাস পর ফিরছেন ঘরে।

বাংলাদেশ ম্যাচের কভেন্ট্রি, ইংল্যান্ডের ব্রুক—আরও যাঁরা আছেন দুর্ভাগাদের তালিকায়

বাংলাদেশে ওয়ানডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ পাকিস্তানে

কপাল খুলছে ১৫ বছরের সূর্যবংশীর

প্রবাসীদের এক সুতোয় বাঁধতে আসছে এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ

এর কোনো মূল্য নেই, রেকর্ড গড়া ডাবল সেঞ্চুরির পর ব্রুক

টিভিতে আজ কোথায় কোন খেলা দেখবেন

ফিরলেন তাসকিন, বাদ সৌম্য

ব্যাটিংয়ে এত দৈন্যদশা বাংলাদেশের

ইংল্যান্ডের ৪৩০ রান তাড়া করে শ্রীলঙ্কার রেকর্ড জয়

অস্ট্রেলিয়ার বিপক্ষে অবিশ্বাস্য ইনিংস জয় পেল দক্ষিণ আফ্রিকা