হোম > খেলা > ক্রিকেট

শেষ ম্যাচ জিতেও ইউরোপা লিগে নেই জুভেন্টাস

পয়েন্ট কাটাকাটির মারপ্যাঁচে জুভেন্টাসের পরের মৌসুমের চ্যাম্পিয়নস লিগ শেষ হয়ে যায় আগেই। তবু ইউরোপা লিগে খেলার সম্ভাবনা ছিল জুভেন্টাসের। গতকাল ম্যাচ জিতলেও শেষ সুযোগটুকু হাতছাড়া হয়ে যায় তুরিনের বুড়িদের। 

গতকাল ছিল ২০২২-২৩ মৌসুমের সিরি আ এর শেষ দিন। শেষ দিনের ম্যাচের আগে ৫৯ পয়েন্ট নিয়ে সাতে ছিল জুভেন্টাস। ৬১ ও ৬০ পয়েন্ট নিয়ে পাঁচ ও ছয়ে ছিল আতালান্তা ও রোমা। পাঁচ ও ছয়ে থাকা দল দুটি খেলতে পারবে পরের মৌসুমের ইউরোপা লিগ। ফেডেরিকো চিয়েসার গোলে জুভেন্টাস ১-০ গোলের জয় পায় উদিনেসের বিপক্ষে। তুরিনের বুড়িদের তখন পয়েন্ট হয়েছে ৬২। আতালান্তা, রোমা-দুটো দল পয়েন্ট হারালেই জুভেন্টাস খেলতে পারত ইউরোপা লিগ। শেষ পর্যন্ত ইউরোপা লিগেও জায়গা হয়নি তুরিনের বুড়িদের। গিউইস স্টেডিয়ামে মোনজাকে ৫-২ গোলে উড়িয়ে দিয়েছে আতালান্তা। আর অলিম্পিকো স্টেডিয়ামে স্পেজিয়ার বিপক্ষে ২-১ গোলের জয় পায় রোমা। ৬৪ ও ৬৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার পাঁচ ও ছয়ে থেকে মৌসুম শেষ করে আতালান্তা ও রোমা। ৬২ পয়েন্ট নিয়ে সাত নম্বরে থাকা জুভেন্টাসের খেলতে হবে ইউরোপা কনফারেন্স লিগ। 

আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত হয়েছে নাপোলি, লাৎসিও এবং দুই মিলানের। ৩৩ বছর পর এবার সিরি আ চ্যাম্পিয়ন হয়েছে নেপলস। ৭৪ পয়েন্ট নিয়ে দুইয়ে লাৎসিও, তিনে থাকা ইন্টার মিলানের পয়েন্ট ৭২ ও ৭০ পয়েন্ট নিয়ে চারে আছে এসি মিলান। এই চার দলই শেষ ম্যাচ জিতে মৌসুম শেষ করেছে। 

২০২২-২৩ সিরি আ এর সেরা সাত দল: 
নাপোলি: ৯০ 
লাৎসিও: ৭৪ 
ইন্টার মিলান: ৭২ 
এসি মিলান: ৭০ 
আতালান্তা: ৬৪ 
রোমা: ৬৩ 
জুভেন্টাস: ৬২

সাকিব জানালেন, রাজনীতি করবেন খেলা ছাড়ার পর

পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফরের দিকে তাকিয়ে বিসিবিও

বাংলাদেশি আম্পায়ারের কাছে হেরেই গেলেন রিশাদ

বিয়ে নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করায় খেপেছেন পাকিস্তানি ক্রিকেটার

আইসিসির সেরাদের তালিকায় দুই বিশ্বকাপজয়ীর সঙ্গে দক্ষিণ আফ্রিকার তরুণ ক্রিকেটার

মাঠে নামার আগেই দুঃসংবাদ পেলেন রিশাদরা

মানসিক যন্ত্রণা থেকেই আইপিএলকে বিদায় বলেন অশ্বিন

১৬ লাখ টাকার স্পিন বোলিং মেশিন কী কাজে লাগাবে বিসিবি

কাঁথা-বালিশ নিয়ে মাঠেই ঘুমাতে চান অস্ট্রেলিয়ান ক্রিকেটার, কারণ কী

সিরিজ খেলতে বাংলাদেশে আসবে তো ভারত