হোম > খেলা > ক্রিকেট

সাকিবের অবসর ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রীতি মেনে টেস্ট ম্যাচের আগের দিন আজ কানপুরে অধিনায়ক নাজমুল হোসেন শান্তরই আসার কথা ৷ এলেন সাকিব আল হাসান৷ হঠাৎ তাঁর আসার কারণ জানা গেল দ্রুতই। আন্তর্জাতিক ক্রিকেটের দুই সংস্করণ থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব। দেশের মাঠে আগামী মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টই হবে সাকিবের শেষ টেস্ট ম্যাচ। 

কানপুরে আগামীকাল সিরিজের দ্বিতীয় টেস্ট খেলবে বাংলাদেশ-ভারত। সেই টেস্টের আগে আজ সংবাদ সম্মেলনে সাকিব বলেন, ‘যেটা মনে হয়েছে, সামনের হোম সিরিজ আমার শেষ সিরিজ হবে৷ এভাবে ফারুক ভাই (বিসিবি সভাপতি) ও নির্বাচকদের সঙ্গে কথা হয়েছে ৷ মিরপুর টেস্ট (অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে) হবে আমার শেষ টেস্ট ৷ বিশেষ করে টেস্টে। বোর্ড চেষ্টা করছে এটা কীভাবে সুন্দর করে আয়োজন করতে পারে। দেশে যাতে নিরাপদে খেলতে পারি ৷ দেশ থেকে যেন নিরাপদে বেরও হতে পারি।’

টেস্টের পাশাপাশি টি-টোয়েন্টি থেকেও নিজেকে সরিয়ে নিলেন সাকিব। বাংলাদেশের বাঁহাতি অলরাউন্ডার বলেন, ‘এখন নিজেকে টি-টোয়েন্টির জন্যও দেখছি না ৷ সে হিসেবে মনে করতে পারেন এ দুই সংস্করণে (টেস্ট ও টি-টোয়েন্টি) নিজের শেষ দেখছি।’

২০০৭ থেকে ২০২৪ পর্যন্ত সাকিব খেলেছেন ৭০ টেস্ট। ৩৮.৩৩  গড়ে করেছেন ৪৬০০ রান। ক্রিকেটের রাজকীয় সংস্করণে করেছেন ৫ সেঞ্চুরি ও ৩১ ফিফটি। সবশেষ টেস্টে সেঞ্চুরি পেয়েছেন শ্রীলঙ্কার বিপক্ষে ২০১৭ সালে কলম্বোর পি সারা ওভালে। সেই ম্যাচটা ছিল বাংলাদেশের ১০০তম টেস্ট।

গত বছর ওয়ানডে বিশ্বকাপের আগে সেই বিস্ফোরক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, পাকিস্তানে হতে যাওয়া ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি দিয়েই হয়তো তাঁর এই সংস্করণেও শেষ হবে ৷  টেস্ট ও টি-টোয়েন্টিকে আজ কানপুরে বিদায় বলার পর এসেছে সেই পুরোনো কথা। বাংলাদেশের তারকা অলরাউন্ডার বলেন, ‘আমি সেটাই আশা করি। আর হয়তো ৯টা ওয়ানডে।’

বাংলাদেশ সিরিজ দিয়েই ফিরছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক, বাদ কারা

না ফেরার দেশে গ্যারি সোবার্স

আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ

জিম্বাবুয়ের কাছে বাজে হারে সিরিজ শুরু করল বাংলাদেশ

স্বীকৃতির সঙ্গে আইসিসিতে শীর্ষ পদও পেলেন তামিম

বিশ্বকাপের ফরম্যাট বদলাল আইসিসি

জিম্বাবুয়ের বিপক্ষে ফিল্ডিংয়ে বাংলাদেশ, তিন বছর পর ফিরলেন ইয়াসির

প্রত্যাবর্তন রাঙিয়ে মাসসেরার তালিকায় মোসাদ্দেক

ম্যাককালামকে ছাঁটাইয়ে শেষ হলো ইংল্যান্ডের বাজবল অধ্যায়

শেষ ওয়ানডে জিতে মিরাজ বললেন, আমরা অনেক কিছু শিখেছি