হোম > খেলা > ক্রিকেট

ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো আশরাফুলকে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মোহাম্মদ আশরাফুল। ফাইল ছবি

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে মোহাম্মদ আশরাফুলকে। তাঁকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অন্য কোনো দায়িত্বে নিয়োজিত করা হবে। নতুন ব্যাটিং কোচ নিয়োগ না দেওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করবেন বিসিবির হাই পারফরম্যান্স বিভাগের প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দীন। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে বিসিবি।

২০২৫ সালের নভেম্বরে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন আশরাফুল। নতুন দায়িত্বে আশরাফুলকে কোথায় নিয়োগ দেওয়া হবে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি বিসিবি। একইভাবে জাতীয় দলের স্থায়ী ব্যাটিং কোচ হিসেবে কাকে নিয়োগ দেওয়া হবে, সেটিও এখনো নিশ্চিত নয়। আপাতত সালাহউদ্দীনের তত্ত্বাবধানেই চলবে জাতীয় দলের ব্যাটিং বিভাগের কার্যক্রম।

জাতীয় লিগে নাঈম-মাহফিজুলের সেঞ্চুরি

শেষ ১৭ বলে ৪৬ রান করে জিতল ভারত

ত্রিদেশীয় সিরিজ জেতার পুরস্কার পেল আফগানিস্তান

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজে চ্যাম্পিয়ন আফগানিস্তানের ‘টার্গেট’ আরও বড়

আইপিএলে নতুন ভূমিকায় পোলার্ড

টিভিতে আজ কোথায় কোন খেলা দেখবেন

কোহলির বিরুদ্ধে গুরুতর অভিযোগ সাবেক ভারতীয় ক্রিকেটারের

‘রানার এবারও না খেলা বাংলাদেশের জন্য অনেক বড় ধাক্কা’

১১ বোলার ব্যবহার করেও কাজ হয়নি বিসিবি একাদশের

আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জিততে পারল না বাংলাদেশ