হোম > খেলা > ক্রিকেট

সাকিব-লিটনের জোড়া ফিফটিতে দারুণ খেলছে বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে সান্ত্বনার জয় পেতে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। একাদশে এসেছেন তাসকিন আহমেদ আর হাসান মাহমুদ।  ক্রাইস্টচার্চে  সাকিব আল হাসান, লিটন দাসের জোড়া ফিফটিতে দারুণ ব্যাটিং করছে বাংলাদেশ। এই খবর পাওয়া পর্যন্ত ১৭ ওভারে বাংলাদেশ করেছে ১৫২-৩। 

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। এই ম্যাচে ইনিংসের উদ্বোধন করেছেন নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকার। সৌম্য ৪ বলে ৪ রান করে আউট হলে দলীয় ৭ রানেই বাংলাদেশের উদ্বোধনী জুটি ভেঙে যায়। তিন নম্বরে নামা লিটনকে সঙ্গে নিয়ে দ্বিতীয় উইকেটে ৩৪ রানের জুটি গড়েন শান্ত। তবে শান্ত এই ম্যাচেও ব্যর্থ হয়েছেন। ১৫ বলে করেছেন ১২ রান। এরপর তৃতীয় উইকেট জুটিতে সাকিবকে সঙ্গে নিয়ে দলকে দারুণভাবে এগিয়ে নেন লিটন। 

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সপ্তম ফিফটি পেয়েছেন লিটন। ৪২ বলে ৬৯ করে আউট হলে তৃতীয় উইকেটের ৮৮ রানের জুটি ভেঙে যায়। ফিফটি পেয়েছেন সাকিবও। টানা দুই ম্যাচে ফিফটি পেয়েছেন সাকিব। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১২তম ফিফটি করেছেন বাংলাদেশ অধিনায়ক। সাকিব অপরাজিত আছেন ৩৬ বলে ৬০ রান করে।  

শ্রীলঙ্কা সিরিজের আগে খুশির খবর পেল ভারত

দলের সঙ্গে থাকলেও কেন খেলতে পারবেন না পাকিস্তানি ক্রিকেটার

আইসিসির বিশ্বকাপের প্রচারে বাংলাদেশের খেলা নেই

বাংলাদেশ সিরিজ দিয়েই ভালো প্রস্তুতি সারতে চান অস্ট্রেলিয়ার তারকা পেসার

হারের পর সাকিবকে নিয়ে কী বললেন লঙ্কান ক্রিকেটার

কোন কোন ভেন্যুতে হবে বিশ্বকাপ, জানাল আইসিসি

‘২৩ বছরে অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশের আরও খেলা উচিত ছিল’

ইংল্যান্ডের নতুন কোচ ফ্লেমিং, অধিনায়ক রুট

সাকিবের নেতৃত্বে লিজেন্ডসদের টুর্নামেন্টে খেলবে বাংলাদেশ, আরও আছেন যাঁরা

ক্রিকেটকে বিদায় বলে দিলেন ভারতের সাবেক অধিনায়ক