হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার ম্যাচ দেখবেন কোথায়

ক্রীড়া ডেস্ক    

শান্ত-লিটনদের হাসিমুখটা স্থায়ী হয় কি না, সেটাই এখন দেখার। ছবি: বিসিবি

সিরিজের প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়। সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।

জোহানেসবার্গে আজ থেকে শুরু হতে যাওয়া টেস্টে ডারউইনের ঐতিহাসিক জয়ই প্রেরণা বাংলাদেশের। অস্ট্রেলিয়ার মাটিতে সাম্প্রতিক পারফরম্যান্সের প্রেরণা ছাড়াও পেসারদের উন্নতি আর দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজ জয়ের স্মৃতি—সব মিলিয়ে ভালো কিছুর স্বপ্ন দেখছেন নাজমুল হোসেন শান্ত। সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ককে বেশ আত্মবিশ্বাসীই শোনাল।

সাম্প্রতিক কয়েকটি ম্যাচে ভালো খেলতে না পারলেও সেসব পেছনে ফেলে সামনে তাকাতে চান শান্ত, ‘আমার তো অনেক বিশ্বাস। বিশ্বাস না থাকলে কোনো কিছুই করা সম্ভব নয়। পুরো দল বিশ্বাস করে, আমরা এখানে ভালো ক্রিকেট খেলতে পারব।’ ওয়ান্ডারার্সের উইকেটে পেসারদের জন্য সহায়তা থাকবে, সেটি ভালোই জানা বাংলাদেশের। তাই তিন পেসার এবং একজন বিশেষজ্ঞ স্পিনার নিয়ে মাঠে নামার পরিকল্পনা অধিনায়কের। তবে উইকেট দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চান শান্ত।