হোম > খেলা > ক্রিকেট

প্রায় সাড়ে ৩ কোটি টাকা পাওনা তাসকিনদের

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ঢাকার হয়ে খেলেছেন তাসকিন আহমেদ। ফাইল ছবি

বিপিএলের দল ঢাকা ক্যাপিটালসের খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে সৃষ্ট জটিলতায় বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহমান মিঠু বলেছেন, বারবার তাগাদা দেওয়ার পর ফ্র্যাঞ্চাইজিটি ক্রিকেটারদের বকেয়া পরিশোধে ব্যর্থ হয়েছে।

মিঠু আজ জানিয়েছেন, এখনো প্রায় ৩ কোটি টাকার বেশি পাওনা রয়ে গেছে ঢাকার। বিসিবি সোমবারের মধ্যে এই বিষয়ে কঠোর আইনি বা প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছে। এই দলে খেলা তাসকিন-মিঠুনদের বকেয়া পরিশোধের সময়সীমা ইতিমধ্যে ৬০ দিন পার হয়ে গেছে। বিসিবির কাছে এই ফ্র্যাঞ্চাইজির ৫ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি এবং সমপরিমাণ অঙ্কের চেক জমা আছে।

আজ সাংবাদিকদের মিঠু বলেছেন, ‘আমাদের ধৈর্যের সীমা আছে। এই সপ্তাহে একটা ব্যবস্থা নেব। তাদের ৫ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি আর ৫ কোটি টাকার চেক আমাদের কাছে আছে। আজ-কালকের মধ্যে টাকা না দিলে আমাদের অন্য পন্থায় যেতেই হবে।’

মিঠু আরও জানিয়েছেন, প্রয়োজনে খেলোয়াড় ও ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষকে মুখোমুখি বসিয়ে সমাধান করা হবে।

জিম্বাবুয়ের কাছে বাজে হারে সিরিজ শুরু করল বাংলাদেশ

স্বীকৃতির সঙ্গে আইসিসিতে শীর্ষ পদও পেলেন তামিম

বিশ্বকাপের ফরম্যাট বদলাল আইসিসি

জিম্বাবুয়ের বিপক্ষে ফিল্ডিংয়ে বাংলাদেশ, তিন বছর পর ফিরলেন ইয়াসির

প্রত্যাবর্তন রাঙিয়ে মাসসেরার তালিকায় মোসাদ্দেক

ম্যাককালামকে ছাঁটাইয়ে শেষ হলো ইংল্যান্ডের বাজবল অধ্যায়

শেষ ওয়ানডে জিতে মিরাজ বললেন, আমরা অনেক কিছু শিখেছি

সিরিজ খুইয়ে মিরাজদের জয়ে ফেরা

ধবলধোলাই এড়ানোর ম্যাচেও ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজ হারের পর শাস্তি পেল বাংলাদেশ