হোম > খেলা > ক্রিকেট

আবুধাবি-শারজায় খেলবে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক    

অক্টোবরে আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে শারজায় ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। ছবি: এএফপি

অক্টোবরে বাংলাদেশ-আফগানিস্তান-জিম্বাবুয়ে সিরিজের সূচি আগেই ঠিক হয়েছিল। ভেন্যু্টাই ছিল অজানা। অবশেষে আজ জানা গেল ভেন্যু। সংযুক্ত আরব আমিরাতের দুই শহরে খেলবে বাংলাদেশ।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ-জিম্বাবুয়েকে নিয়ে অনুষ্ঠেয় সিরিজের ভেন্যু ঘোষণা করল আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। এই সিরিজে বাংলাদেশ টেস্ট, ওয়ানডে দুটিই খেলবে। ৯ অক্টোবর দুবাইয়ে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। সাদা পোশাকের ম্যাচ শেষে এরপর বাংলাদেশ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলবে জিম্বাবুয়ে-আফগানিস্তানের বিপক্ষে। ওয়ানডে সিরিজ হবে শারজায়।