হোম > খেলা > ক্রিকেট

চমক আলিস, বাঁচা-মরার ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক    

ওয়ানডেতে আজ প্রথম খেলতে নামছেন আলিস আল ইসলাম। ছবি: ফাইল ছবি

শারজায় আজ আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের শুধু জিতলেই হবে না। মাথায় রাখতে হবে নেট রানরেটের বিষয়ও। বাঁচা-মরার ম্যাচে চমক হয়ে এসেছেন আলিস আল ইসলাম। আজ তাঁর ওয়ানডেতে অভিষেক হয়েছে।

লিটন দাস ছিটকে যাওয়ায় ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন তাওহীদ হৃদয়। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন হৃদয়। বাঁচা-মরার ম্যাচে তিন পরিবর্তন নিয়ে খেলতে নামছে বাংলাদেশ। জিম্বাবুয়ে ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন রিশাদ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত ও নুরুল হাসান সোহান। আজ আলিসের ওয়ানডে অভিষেকের পাশাপাশি ফিরেছেন মেহেদী হাসান মিরাজ ও পারভেজ হোসেন ইমন। উইকেটরক্ষকের গ্লাভস পরবেন ইমন।

টপ অর্ডারে আছেন তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার ও সাইফ হাসান। মিডল অর্ডারে হৃদয়ের সঙ্গে আছেন নাজমুল হোসেন শান্ত, মিরাজ ও ইমন। আলিসের সঙ্গে স্পিন বিভাগ সামলাবেন মিরাজ। দুই স্পিনারের সঙ্গে আছেন তিন পেসার শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগানিস্তান অধিনায়ক রহমত শাহ। ছবি: বিসিবি

আফগানিস্তান অধিনায়ক রহমত শাহও জানিয়েছেন, টস জিতলে তিনিও ব্যাটিং নিতেন।আফগানরা একাদশে এনেছে দুই পরিবর্তন। দুই পেসার ফজলহক ফারুকি, জিয়াউর রহমান শরীফি বাদ পড়েছেন। তাঁদের পরিবর্তে একাদশে আসা দুই ক্রিকেটারও পেসার। আজ বাংলাদেশের বিপক্ষে একাদশে এসেছেন ইয়ামিন আহমাদজাই ও বিলাল সামি। দুই স্পিন বোলিং অলরাউন্ডার মোহাম্মদ নবি ও রশিদ খানের সঙ্গে আছেন রহস্যময় স্পিনার মোহাম্মদ গজনফার।

৩ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়ান গেমস ক্রিকেট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় আলিসের। ম্যাচটি ছিল টি-টোয়েন্টি সংস্করণের। ফাইনালে উঠতে হলে আজ আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ৪১ রানে জিততে হবে। গত পরশু আবুধাবিতে জিম্বাবুয়েকে ১৫৮ রানে হারানোয় আফগানদের নেট রানরেট ‍+৩.১৬। দুইয়ে থাকা জিম্বাবুয়ের নেট রানরেট -০.৫৯০। বাংলাদেশের নেট রানরেট -১.৯৮। ১৭ অক্টোবর জিম্বাবুয়ের কাছে ৯৯ রানে হারে বাংলাদেশ।

বাংলাদেশের একাদশ

তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয় (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, পারভেজ হোসেন ইমন (উইকেটরক্ষক), আলিস আল ইসলাম, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান

আফগানিস্তান একাদশ

রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, সেদিকউল্লাহ আতাল, রহমত শাহ (অধিনায়ক), হাশমাতউল্লাহ শাহীদি, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, রশিদ খান, মোহাম্মদ গজনফার, ইয়ামিন আহমদজাই, বিলাল সামি

২৮ রানেই ৪ উইকেট নেই বাংলাদেশের

আফগানিস্তান ম্যাচের আগমুহূর্তে মোস্তাফিজের দুঃসংবাদ

ভারতে বুড়োদের বিশ্বকাপেও খেলবে না পাকিস্তান

অস্ট্রেলিয়াকে টপকে গেল পাকিস্তান, বাংলাদেশ কোথায়

মেয়েদের বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশের ম্যাচ কবে

ফাইনালের সমীকরণ কি মেলাতে পারবে বাংলাদেশ

২২ বলের ফিফটিতে ভাঙলেন ১১ বছরের রেকর্ড

ডাবল সেঞ্চুরির স্বাদ পেয়েই অসুস্থ নাঈম

‘বিদেশের মাঠে ব্যাটিং ব্যর্থতার কারণ স্কিল নয়, মানসিকতা’

বাংলাদেশের ফাইনালে ওঠার সমীকরণ কী