হোম > খেলা > ক্রিকেট

বিসিবির টয়লেটে দুর্নীতি দেখে ক্ষুব্ধ তামিম

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

বিসিবির টয়লেটেও দুর্নীতি খুঁজে পেয়েছেন তামিম ইকবাল। ছবি: বিসিবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল এবার দুর্নীতি খুঁজে পেয়েছেন টয়লেটেও। যেসব নারীরা কাজ করছেন, তাঁদের ঠিকমতো পারিশ্রমিক দেওয়া হচ্ছে না বলে অভিযোগ এসেছে তাঁর কাছে। এমন কর্মকাণ্ড দেখে ক্ষুব্ধ বাংলাদেশের সাবেক অধিনায়ক।

সম্প্রতি তামিম মিরপুরে বাংলাদেশ-নিউজিল্যান্ড চলার সময়ে গ্যালারি, ওয়াশরুম পর্যবেক্ষণ করে দেখেছেন। পরিচ্ছন্নতাকর্মী নারীদের বেতন বাড়ানোর ইস্যু নিয়ে আজ তাঁকে প্রশ্ন করেছেন সংবাদমাধ্যমকর্মীরা। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে তামিমের চোখেমুখে বিরক্তির ছাপ ফুটে উঠেছে। বর্তমান বিসিবি সভাপতি বলেন, ‘কাল আমি বিসিবিতে গিয়েছিলাম। বিসিবিতে গিয়ে জিজ্ঞেস করলাম যে আমাদের যে ক্লিনিং সার্ভিস আছে, তাদের আমরা জনপ্রতি কত টাকা করে দিই। শুনে অবাকই হলাম যে ৬৫০ টাকা করে দিই। তো তখন আমি জিজ্ঞেস করলাম যে ৬৫০ টাকা করে দিই তাহলে এরা ৩০০ টাকা কেন পাচ্ছে? এ ধরনের দুর্নীতির কথা আপনারা জানেন। কিন্তু আমার কাছে কষ্ট হয় যে এই নারীরা যারা ৩০০ টাকা ৪০০ টাকা প্রতিদিন উপার্জন করেন, তাদের থেকেও টাকা খেতে হবে। মানে তাদের থেকেও টাকা চুরি করতে হবে। এটা একেবারে জঘন্য।’

২০০৭ থেকে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের। দীর্ঘ ১৯ বছরে আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি বিপিএল, ডিপিএলেরও অসংখ্য ম্যাচ হয়েছে। তামিমের দাবি, দীর্ঘ ১৯ বছরে বিসিবির টয়লেট নিয়ে কোনোরকম সংস্কার কাজ হয়নি। আজ সাংবাদিকদের বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি বলেন, ‘‘আপনারা হয়তো শুনে অবাকই হবেন যে স্টেডিয়াম যখন ২০০৭ সালে তৈরি হয়েছিল, তারপর থেকে আর বাথরুম নিয়ে কোনো সংস্কার হয়নি। এটা ঠিক না। তো আমি এ কারণে যাওয়ার সময় সেখানে দেখেছিলাম। বাথরুম পরিষ্কারের দায়িত্বে থাকা খালাাম্মা আমাকে আমাকে একটা কথা বলেছিলেন, যেটা হয়তোবা অনেকেই ভিডিওতে দেখেছেন। তিনি বলেছেন, ‘ভাইয়া আমরা প্রত্যেক দিন ৩০০ টাকা করে পাই। এই জিনিসটা যদি আপনি একটু দেখতেন।’’

বিদেশ থেকে এক নারী এসে বিসিবির ওয়াশরুম নিয়ে অভিযোগ করায় তামিম বিব্রতবোধ করেছেন। বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি বলেন, ‘‘এটা আমি নিজেই খুব অবাক হয়েছি। আপনি ভালো প্রশ্ন করেছেন। আমি আসলে সেদিন যখন গ্যালারিতে গিয়েছিলাম, তখন একজন ফিনল্যান্ড থেকে এক নারী সেদিন সকালেই বিমানবন্দরে এসে সোজা মাঠে খেলা দেখতে এসেছেন। তিনি আমাকে সুন্দর করে বললেন, ‘ভাইয়া যদি একটু ওয়াশরুমগুলা ঠিক করা যায়।’’

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি হয়েছে। ৬ ম্যাচ ভাগাভাগি করে মিরপুর ও চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে হয়েছে। যদি পরিচ্ছন্নতাকর্মীদের পারিশ্রমিক ঠিকমতো বুঝিয়ে না দেওয়া হয়, তাহলে সেই কোম্পানির সঙ্গে চুক্তি বাতিলের পাশাপাশি বিসিবিতেই নিষিদ্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তামিম। বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি আজ বলেন, ‘আমি তাদের একটা বিল জমা দিতে বলেছি এই সিরিজে।আমি বলেছি যে আপনি ৩০ নারীকে ডাকবেন আমার সামনে তাদেরকে ৫০০ টাকা করে দেবেন। ১০০-১৫০ টাকা আপনার লাভ থাকতে পারে। কারণ, যদি কোনো কোম্পানি একটা কাজ নেয় তার অনেক কিছু কিনতে হয়, তার নিজস্ব কোম্পানি চালাতে হয়, তার একটু লাভ করবেই। সেটা ঠিক আছে। কিন্তু যে প্রতিশ্রুতি আপনি এই নারীদের দিয়েছেন, আমার সামনে আপনি ডেকে সবার সামনে দেবেন। তারপর থেকে যদি আপনারা চান, তাহলে চুক্তি গ্রহণ করতে পারি। তা না হলে চুক্তি তো বাতিল করবই। একইসঙ্গে ব্ল্যাকলিস্ট করে দেব যাতে ভবিষ্যতে কোনোদিন আপনি বিসিবিতে কাজ না করতে পারেন।’

ধবলধোলাইয়ের পর আইসিসির শাস্তিও পেলেন জ্যোতি

রানা-বাবরদের চ্যাম্পিয়ন হওয়ার নেপথ্যের নায়ক বাংলাদেশের সাবেক কোচও

আগুনে রানাকে নিয়ে বাবরকে সতর্ক করলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার

নাহিদ রানার প্রশংসায় ওয়াসিম আকরাম

ক্রিকেটের প্রতি দর্শকদের আগ্রহ কমছে কেন

পাকিস্তানের নেতৃত্বে ফেরার সুযোগ পেলে কী করবেন বাবর

বাবরকে ছাড়াই বাংলাদেশে পাকিস্তান দল

নাহিদ রানার দল কি পিএসএলের শিরোপা জিততে পারবে

বাংলাদেশকে হারিয়ে মন ভালো নেই নিউজিল্যান্ডের অধিনায়কের

লিটন বলছেন, শেখার কোনো শেষ নেই