হোম > খেলা > ক্রিকেট

‘বাংলাদেশ ভয়ংকর হয়ে উঠতে পারে’

ক্রীড়া ডেস্ক    

হেরে ত্রিদেশীয় সিরিজ শুরু করেছে বাংলাদেশ। ছবি: এসিবি

জিম্বাবুয়েকে কোনো রকম পাত্তা না দিয়ে ১৫৮ রানের বড় জয় তুলে নিয়েছে আফগানিস্তান। ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ বাংলাদেশ। হার দিয়ে সিরিজ শুরু করে চাপে থাকলেও তাওহীদ হৃদয়দের নিয়ে বেশ সতর্ক অবস্থানে আছেন আফগানিস্তানের প্রধান কোচ রিচার্ড পাইবাস।

শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের করা ২৯৪ রানের জবাবে ১৩৬ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। বড় জয়ে ফাইনালের উঠার সম্ভাবনা জোরালো হয়েছে আফগানদের। অন্যদিকে প্রথম ম্যাচে হেরে ফাইনালের সমীকরণ কঠিন করে তুলেছে বাংলাদেশ।

ব্যাটিং ব্যর্থতায় নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে ৯৯ রানে হেরে যায় বাংলাদেশ। ২৭২ রানের লক্ষ্যে ছুঁটতে গিয়ে তারা অলআউট হয়েছে ১৭২ রানে। আগামীকাল নিজেদের দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ আফগানিস্তান। ফাইনালের সমীকরণ মেলাতে সে ম্যাচটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচ হারায় আফগানদের বিপক্ষে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। অন্যদিকে জিম্বাবুয়েকে বড় ব্যবধানে হারানোয় কিছুটা নির্ভার থাকার সুযোগ পাচ্ছে আফগানিস্তান।

ফাইনালের টিকিট নিশ্চিত না হওয়ায় পাইবাস অবশ্য এখনই নির্ভার থাকতে চান না। তাঁর মতে, হেরে সিরিজ শুরু করায় তাদের হারাতে মরিয়া থাকবে বাংলাদেশ। এমনকি যে কোনো সময় প্রতিপক্ষ ভয়ংকর হয়ে উঠতে পারে।

জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের পর পাইবাস বলেন, ‘বাংলাদেশ অনেক ভালো দল। তারা সব ফরম্যাটেই অনেক উন্নতি করেছে। মাঠে তারা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। ব্যাপারটা আমরা জানি। মিরপুরে তারা পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত ক্রিকেট খেলেছে। প্রথম ম্যাচে হারটা তারা একদমই ভালোভাবে নেবে না। ফলে আমাদের বিপক্ষে শক্ত প্রতিরোধ গড়তে চাইবে।’

বাংলাদেশের ফাইনালে ওঠার সমীকরণ কী

মাঠেই ক্রিকেটারদের শারদীয় উৎসব

শুভাগতের অনন্য ‘ডাবলের’ দিনে নাঈমের সেঞ্চুরি

আফগানিস্তানের বিপক্ষে সুপার ওভারে জিতল বাংলাদেশ

বাংলাদেশকে শাস্তি দিল আইসিসি

‘তিন সংস্করণে খেলা উচিত নয় বুমরার’

ব্যালন ডি’অরের ভোটে মেসিকে পেছনে ফেলে রোনালদোর দাপট

ইমরানপুত্রদের সাক্ষাৎকার বিতর্কের পর বাদ দুই ইংলিশ ধারাভাষ্যকার

পাকিস্তানের জয়ের দিনে বাবরের নতুন মাইলফলক

ওয়ানডেতে কেন পথ হারাল বাংলাদেশ