হোম > খেলা > ক্রিকেট

তিনের চক্র থেকে বেরিয়ে আসার সময়

সালাহ উদ্দীন

২০০৭ থেকে ২০১৯—প্রতিটি বিশ্বকাপে তিনটা ম্যাচের বেশি বাংলাদেশ কখনো জেতেনি। খারাপ খেলি আর ভালো খেলি, আমরা থেমে আছি ওই তিন জয়ের চক্রেই। বাংলাদেশ যদি এবার পাঁচটা ম্যাচ জেতে, তাহলে সেটা অনেক বড় সাফল্য। দল সেমিফাইনালে খেলুক আর না খেলুক, সেটা পরের বিষয়। আগে ওই তিনের ব্যারিয়ার ভাঙতে হবে।

যদি প্রথম ছয় ম্যাচের চারটাই জিততে পারে, দলের চেহারাই তখন অন্যরকম থাকবে। তখন সেমিফাইনালের চিন্তা করা যাবে। লম্বা টুর্নামেন্টে মোমেন্টাম ধরে রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হবে। এ কারণে উইনিং হ্যাবিট তৈরি করে ম্যাচ ধরে ধরে এগোতে হবে।

সবাই দেখতে পাচ্ছি, এই বাংলাদেশ দলের সবচেয়ে বড় শক্তি বোলিং বিভাগ। বাংলাদেশের বোলিং আক্রমণ ২০১৯ বিশ্বকাপের চেয়ে অনেক ভালো। বিশেষ করে পেস আক্রমণ অনেক ভালো। তাসকিন-মোস্তাফিজ-শরীফুলদের নিয়ে নতুন করে আর কী বলব, স্পিন আক্রমণও ভালো। স্বয়ং অধিনায়ক সাকিব আল হাসান আছে। মেহেদী হাসান মিরাজ এখন অনেক অভিজ্ঞ খেলোয়াড়। নাসুম আহমেদ ভালো বোলিং করছে। একাদশে শেখ মেহেদী থাকলে সে-ও ভালো করবে। মেহেদী বোলিংয়ে দিনে দিনে আরও উন্নতি করছে।

আমার, আমাদের সবার চিন্তা হচ্ছে ব্যাটিং নিয়ে। ব্যাটিংয়ে ধারাবাহিকতা খুব জরুরি। এই বিভাগে ধারাবাহিকতা থাকলে অনেক ম্যাচ জেতা সম্ভব। বিশ্বকাপে যাওয়ার আগে নিউজিল্যান্ড সিরিজ চলার সময়ও মনে হয়েছে দল স্থিতিশীল নয়। কিছু জায়গা নড়বড়ে আছে। ওই জায়গাগুলো আশা করি সমাধান করে ফেলেছে টিম ম্যানেজমেন্ট। সমাধান করতেই হবে। আমি মনে করি, ভারতের মাঠে নিয়মিত ২৮০ রান করতে পারলে অনেক ম্যাচ জেতা সম্ভব। কাজেই ব্যাটারদের রান করতে হবে। এখানে রান করার সুযোগ অনেক বেশি থাকবে। ঢাকার চেয়ে ভালো কন্ডিশন আর উইকেটেই ব্যাটিং করার সুযোগ থাকছে। নিজেদের সামর্থ্য অনুযায়ী সেরাটা দিলে সবকিছু ভালোই হওয়ার কথা।

লেখক: প্রধান কোচ, কুমিল্লা ভিক্টোরিয়ানস

সরকার ক্রিকেটীয় স্বায়ত্তশাসনের গলায় ছুরি ধরেছে, আইসিসির হস্তক্ষেপ চেয়ে বুলবুল

অবসর নিয়ে নীরবতা ভাঙলেন মোস্তাফিজের সতীর্থ

মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার ওয়ার্নার, খেলতে কি পারবেন পিএসএলে

নির্বাচনের ঘোষণা দিলেন তামিম

তামিমের কমিটির ১১ জনের পাঁচজন চট্টগ্রামের, তিন মন্ত্রীর সন্তান, আছেন প্রতিমন্ত্রীর স্ত্রীও

পিটারসেনের আইপিএল নিয়ে মন্তব্যের জেরে ইংল্যান্ডকে ধুয়ে দিলেন মোদি

কোন ক্ষমতাবলে বুলবুলের কমিটি ভেঙে দিল ক্রীড়া পরিষদ

বোর্ড ভাঙার খবর শুনে বিসিবি ছাড়লেন বুলবুল

বিসিবির কমিটি ভেঙে দিল সরকার, তামিমকে প্রধান করে অ্যাডহক কমিটি

ক্যারিয়ার নষ্টের জন্য আইপিএলকে দুষছেন পিটারসেন