হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশের কাছে ধবলধোলাই বেদনাদায়ক, বলছেন ইংল্যান্ড কোচ

সিরিজ শুরুর আগে নিজেদের বিশ্ব চ্যাম্পিয়ন বলে বাংলাদেশকে সতর্কবাতা দিয়েছিল ইংল্যান্ড। এখন সিরিজ শেষে তারাই জানাচ্ছে, বাংলাদেশের কাছে হওয়া ধবলধোলাই তাদের চোখ খুলে দিয়েছে। গতকাল বাংলাওয়াশ নিশ্চিত হওয়ার পর এমনটিই জানিয়েছেন ম্যাথিউ মট।

বাংলাদেশের বিপক্ষে এক ম্যাচ খেলে ৮ উইকেটের জয় পেয়েছিল সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। কিন্তু সিরিজে ধবলধোলাই হওয়ার পর জয়-পরাজয়ের পরিসংখ্যানে তো পিছিয়ে গিয়েছেই, বড় এক ধাক্কাও খেয়েছে তারা। ধাক্কাটা যে প্রচণ্ড আঘাত দিয়েছে, তা স্বীকার করেছেন ইংল্যান্ডের কোচ মট। 

মট বলেছেন, ‘৩-০ ব্যবধানের হারটা বেদনাদায়ক। আমরা ঘরের মাঠে শক্তিশালী এক দলের বিপক্ষে খেলেছি। সবকিছু মিলিয়ে প্রস্তুত ছিলাম। তবে কোনো এক কারণে আজ (গতকাল) আমাদের ক্যাচিং ও মাঠের ফিল্ডিং বাজে হয়েছে।’

এ বছর ওয়ানডে বিশ্বকাপের বিষয়টি মাথায় রেখে বেশ কিছু তারকা ক্রিকেটারকে দলের সঙ্গে যুক্ত করেনি ইংল্যান্ড। এ ছাড়া ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবেন বলে লিয়াম লিভিংস্টোন ও স্যাম বিলিংসরা বাংলাদেশ সফরে আসেননি। এতে করে দলের ভারসাম্য নিয়ে সমালোচনা উঠেছে। তবে নিজেদের সিদ্ধান্তকে সঠিক বলে জানিয়েছেন মট। একই সঙ্গে ভুল থেকে শিক্ষা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

ইংল্যান্ডের সাদা বলের কোচ মট বলেছেন, ‘আমরা বুঝতে পেরেছিলাম যে, অফ ফর্মের ব্যাটারদের চাপের মধ্যে খেলানো ভালো হবে। আমাদের ভুল থেকেই শিক্ষা নিতে হয় এবং ভবিষ্যতে শিক্ষা নিয়ে সেগুলোকে কাজে লাগাতে চাই। আমি আত্মবিশ্বাসী যে আমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছি।’

টি-টোয়েন্টিতে ধবলধোলাই হলেও ওয়ানডে সিরিজ জেতায় গর্বিত বলে জানিয়েছেন মট। তিনি বলেছেন, ‘ওয়ানডে সিরিজ জেতায় আমরা সত্যি খুবই গর্বিত। দুর্দান্ত এক দলীয় প্রচেষ্টা ছিল। তবে আজ (গতকাল) আমরা যেভাবে সফর শেষ করেছি, তা কিছুদিনের জন্য তিক্ততার স্বাদই দেবে।’

তিন ম্যাচ খেলেই পিএসএল শেষ ইমনের

পাকিস্তান-নিউজিল্যান্ডের ক্রিকেটারদের ভুল বোঝাবুঝি দূর করলেন বাংলাদেশের আম্পায়ার

মাহমুদউল্লাহদের কথা শুনতে তামিম যখন সাংবাদিকদের কাতারে

সাকিব-সৌম্যকে নিয়ে বিসিবির ভাবনা কী

নিউজিল্যান্ড সিরিজের দলে কেন পরিবর্তন আনেনি বিসিবি

পাকিস্তান সিরিজের দল নিয়েই নিউজিল্যান্ড সিরিজে খেলবে বাংলাদেশ

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের টিকিটের দাম সর্বনিম্ন ২০০ টাকা, সর্বোচ্চ কত

জিম্বাবুয়ে-আফগানিস্তান-আয়ারল্যান্ডকে সুখবর দিচ্ছে আইসিসি

পিএসএলে প্রস্তুতিটা ভালোই হলো মোস্তাফিজ-রানার

কলকাতার জয় ছিনিয়ে নেওয়া কে এই মুকুল চৌধুরী