উইকেটের খোঁজে মুমিনুল হক, তাওহীদ হৃদয়দের দিয়ে বল করালেন নাজমুল হোসেন শান্ত। এরপরও সফলতা পেল না বাংলাদেশ। সফরকারীদের চিন্তা বাড়িয়ে লিড বড় করছে দক্ষিণ আফ্রিকা।
সেঞ্চুরিয়ন টেস্টের দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশন শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৫ উইকেটে ৩৫৬ রান। ২৬৫ রানের লিড পেয়েছে স্বাগতিকেরা। টনি ডি জর্জি ৬৩ ও উইয়ান মুল্ডার ৩৩ রান নিয়ে শেষ সেশনে ব্যাট করতে নামবেন।
এই সেশনে দক্ষিণ আফ্রিকা করেছে ১২৮ রান। বাংলাদেশের প্রাপ্তি ২ উইকেট। তবে এই ২ উইকেটেও স্বস্তি নেই সফরকারী দলে। প্রথম ইনিংসে মাত্র ৯১ রানে অলআউট হওয়ার পর বড় লিড চাপছে দলের সামনে। ব্যাটারদের দায়িত্ব নিতে না পারলে তাই ইনিংস হারের লজ্জায় পড়তে হবে বাংলাদেশকে।
৮৮ রানে ১ উইকেট হারিয়ে দিনের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। ৪৬ রান নিয়ে ব্যাট করতে নামা মার্কাস অ্যাকারম্যান থামেন ১৫০ রানের ইনিংস খেলে। ওয়ানডে মেজাজে ব্যাট করা ওই ওপেনার খেলেন ১৩৮ বল। এই পরিসংখ্যানই বলে দিচ্ছে, বাংলাদেশের বোলারদের কতটা ভুগিয়েছেন তিনি। জুবায়ের হামজা (২৭), ম্যাথু ব্রিজকে (২০), রায়ান রিকেলটনরা (২০) সেট হয়েও ক্রিজে হয়েও টিকতে না পারলেও বাংলাদেশের চিন্তা বাড়াচ্ছেন জর্জি।
যদিও ফিফটির আগেই জর্জির উইকেট পেতে পারতো বাংলাদেশ। ৪৭ রানে ব্যাটিংয়ের সময় আম্পায়ার্স কলে বেঁচে যান এই ব্যাটার। রিকেলটনের বিদায়ের পর মুল্ডারকে নিয়ে জুটি গড়ে বাংলাদেশের ওপর লিব বাড়াচ্ছেন জর্জি।
মনে। ব্যাটারদের দায়িত্ব নিতে না পারলে তাই ইনিংস হারের লজ্জায় পড়তে হবে বাংলাদেশকে।