হোম > খেলা > ক্রিকেট

পিএসএলের বাকি অংশ হচ্ছে না পাকিস্তানে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পিএসএলের বাকি অংশ সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেওয়া হয়েছে। ছবি: ফাইল ছবি

গতকাল রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের সংলগ্ন এলাকায় একটি ভারতীয় ড্রোন ভূপাতিত করার ঘটনার পরই বাতিল হয়ে যায় পেশোয়ার জালমি ও করাচি কিংসের মধ্যকার সন্ধ্যার ম্যাচ। ওই ঘটনার পর থেকেই টুর্নামেন্টের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়।

ক্রিকেটারদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এরপর থেকেই পিএসএল ও পিসিবি কর্তৃপক্ষ আসরের বাকি অংশ অন্যত্র সরিয়ে নেওয়ার চিন্তাভাবনা শুরু করে। শেষ পর্যন্ত সিদ্ধান্ত পিসিবি নিয়েছে পিএসএলের বাকি ম্যাচগুলো পাকিস্তান থেকে সরিয়ে সংযুক্ত আরব আমিরাতে স্থানান্তরের।

এই সিদ্ধান্তের ফলে পুনর্নির্ধারণ করা হবে করাচি কিংস-পেশোয়ার জালমি, পেশোয়ার জালমি-লাহোর কালান্দার্স, ইসলামাবাদ ইউনাইটেড-করাচি কিংস এবং মুলতান সুলতানস-কোয়েটা গ্ল্যাডিয়েটরসের ম্যাচগুলো। একই সঙ্গে পুনর্নির্ধারিত হবে কোয়ালিফায়ার, দুইটি এলিমিনেটর ও ফাইনাল ম্যাচের তারিখ ও ভেন্যু। তবে নতুন সূচি এখনো ঘোষণা করা হয়নি; তা শিগগিরই জানাবে পিসিবি।

টুর্নামেন্ট হঠাৎ করে স্থানান্তরের পেছনে নিরাপত্তা ও লজিস্টিকসজনিত কারণই জড়িত। ফলে পিসিবির এই সিদ্ধান্ত দলগুলোর প্রস্তুতি পরিকল্পনার পাশাপাশি সমর্থকদের যাত্রা ও আয়োজনেও বড় প্রভাব ফেলবে। টুর্নামেন্ট অংশ নেওয়া বাংলাদেশি দুই ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানা ঠিক কখন দেশে ফিরবেন, তা এখনো অনিশ্চিত।

তারা কি দুবাইয়ে পিএসএলের বাকি অংশ খেলে ঢাকায় ফিরবেন, নাকি আগেই ফিরে আসবেন, সেটি এখনো চূড়ান্ত নয়। বিসিবি ও সংশ্লিষ্ট পরিবার থেকেও এখনো তাদের ফেরা নিয়ে কোনো আনুষ্ঠানিক তৎপরতা শুরু হয়নি।

৩৯ বছর বয়সে ক্যারিয়ারসেরা র‍্যাঙ্কিংয়ে মুশফিক

বাংলাদেশ সিরিজে অনিশ্চিত অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কতজন ক্রিকেটার নাম লিখিয়েছেন লঙ্কান প্রিমিয়ার লিগে

ভারতীয় ভক্ত-সমর্থকদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ হেডের স্ত্রীর

বাংলাদেশ সফরে কেন তারকা ক্রিকেটারদের ছাড়া আসছে অস্ট্রেলিয়া, কোচের ব্যাখ্যা

বিসিবির নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তিন প্রার্থী

২ রানে ৬ উইকেট, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিশ্ব রেকর্ড গড়লেন এই বোলার

‘ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে চলে অস্ট্রেলিয়ার ক্রিকেট’

আইপিএলে চিয়ারলিডারকে হেনস্তা করল ভক্ত, পুলিশের হস্তক্ষেপ

আইপিএলে ছেলেকে নিয়ে শচীনের পোস্ট ভাইরাল