হোম > খেলা > ক্রিকেট

একাদশে ফিরলেন মোসাদ্দেক

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

প্রায় চার বছর পর ফিরেছেন এই অলরাউন্ডার। ফাইল ছবি

জাতীয় দলে ফেরার পথটা বেশ কঠিন হয়ে পড়েছিল মোসাদ্দেক হোসেন সৈকতের জন্য। অবশেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে প্রায় চার বছর পর প্রত্যাবর্তন হয় এই ব্যাটিং অলরাউন্ডারের। দলে ফেরার পর এবার মাঠেও দেখা যাবে মোসাদ্দেককে।

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরে আগে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ। মোসাদ্দেককে নিয়েই একাদশ সাজিয়েছে স্বাগতিকেরা। এর আগে সবশেষ ২০২২ সালের আগস্টে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে খেলেছেন মোসাদ্দেক। সে ম্যাচে ব্যাট করার সুযোগ পাননি। ৯.২ ওভার বল করে দিয়েছিলেন ৬৭ রান। তুলে নেন ১ উইকেট।

মূলত বাজে ফর্মের কারণেই দল থেকে বাদ পড়েছিলেন মোসাদ্দেক। সবশেষ ১০ ইনিংসে এক ফিফটিতে করেন ১৬৪ রান। অফ স্পিনে নেন ৩ উইকেট। অফফর্মের কারণে জাতীয় দলের দরজা বন্ধ হয়ে যায় তাঁর। অবশেষে দীর্ঘ অপেক্ষার পর ফের লাল সবুজের জার্সি গায়ে জড়ালেন মোসাদ্দেক।

চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) ব্যাট-বলে দারুণ পারফরম্যান্স দেখিয়েই দলে ফিরেছেন মোসাদ্দেক। আবাহনী লিমিটেডের হয়ে ৭ ইনিংসে করেছেন ৩৩৬ রান। ব্যাটিং গড় ৬৭.২০; স্ট্রাইকরেট ১৩৩.৩৩। এ ছাড়া ৪.১২ ইকোনমি রেটে নিয়েছেন ১২ উইকেট। অলরাউন্ড পারফরম্যান্সেই জাতীয় দলের দরজা খুলে যায় মোসাদ্দেকের।

মোসাদ্দেক একাদশে ফিরলেও জায়গা হয়নি রিশাদ হোসেনের। নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ ওয়ানডের মতো আজও বাইরে রাখা হয়েছেন এই লেগ স্পিনারকে। একাদশে জায়গা হয়নি সৌম‍্য সরকার, নুরুল হাসান সোহান, শরিফুল ইসলামদেরও।

বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, নাজমুল হোসেন, লিটন দাস, তাওহীদ হৃদয়, মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা, তানভীর ইসলাম।

জিম্বাবুয়েকে ধবলধোলাই করে ক্ষতে প্রলেপ দিল ভারত

শ্রীলঙ্কার লিগে বাংলাদেশি ক্রিকেটারদের দারুণ দিন

সৌম্য-জাকেরের সঙ্গে ফিরলেন মুশফিক

শ্রীলঙ্কা সফরের আগে চোটে বিপর্যস্ত ভারত

সিংহাসন ফিরে পেল ভারত, বাংলাদেশের কী অবস্থা

বাংলাদেশ-ভারত সিরিজের কথা শুনলে এই ম্যাচটাই মনে পড়ে মিরাজের

জিম্বাবুয়েতে বাংলাদেশিদের আতিথেয়তা এখনো ভুলতে পারছেন না আশরাফুল

অস্ট্রেলিয়া সফরের আগে ছিটকে গেলেন নাহিদ রানা

সিরিজ শুরুর আগেই ধাক্কা খেল পাকিস্তান

রানার ঘটনাটা নিছকই একটা দুর্ঘটনা, বলছেন বিসিবি প্রধান নির্বাচক