হোম > খেলা > ক্রিকেট

খুব চেষ্টা করেও নাচানো গেল না ব্রাভোকে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আর দুই দিন পরেই মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। বিপিএল সামনে রেখে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও মিনিস্টার গ্রুপ ঢাকার পর গত রাতে রাজধানীর এক অভিজাত হোটেলে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে জার্সি উন্মোচন করেছে ফরচুন বরিশাল। 

জার্সি উন্মোচনের পর দলের খেলোয়াড়েরা সারিবদ্ধভাবে মঞ্চে দাঁড়ালে ডোয়াইন ব্রাভোকে নাচার অনুরোধ জানান উপস্থাপিকা। একাধিকবার অনুরোধের পরও নাচ তো দূরের কথা এক চুলও নড়ানো যায়নি ফরচুন বরিশালের এই ক্যারিবীয় অলরাউন্ডারকে।

অনুষ্ঠানের শুরুতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ও বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে দুটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। এরপর দেখানো হয় ফরচুন বরিশালের থিম সং এবং দলটির অগ্রযাত্রা বিষয়ে তথ্যচিত্রও। তুলে ধরা হয় বরিশালের নানা আঞ্চলিক ঐতিহ্য। পরে অতিথিরা মঞ্চ ছেড়ে গেলে সাকিব আল হাসানের নেতৃত্বে বরিশালের খেলোয়াড়েরা মঞ্চে আসেন। কমলা-কালো রঙের জার্সিতে সবাই পেছনে ঘুরে জার্সির নম্বর দেখান। জার্সির নম্বর প্রদর্শনীর পর ব্রাভোকে নাচার  অনুরোধ জানান উপস্থাপিকা। বারবার বলতে থাকেন, ‘ব্রাভো, ক্যান ইউ ডান্স প্লিজ?’ ব্রাভো তখন মাথা নেড়ে অসম্মতি জানান। 

মঞ্চের সর্ব ডানে কোচ খালেদ মাহমুদ সুজনের পাশেই ছিলেন ব্রাভো। এদিক-সেদিক লাজুক চোখে তাকালেও উপস্থাপিকার অনুরোধে সাড়া দিচ্ছিলেন না এই ক্যারিবিয়ান। উপস্থাপিকা একপর্যায়ে মিউজিক বাজাতে বললে বাজানো হয় ফরচুন বরিশালের থিম সং। এ সময় মঞ্চের সব খেলোয়াড় থেকে শুরু করে সামনের দর্শক, গণমাধ্যমকর্মী সবার চোখ ব্রাভোর দিকে।

জায়ান্ট স্ক্রিনেও তখন শুধু ব্রাভোর লাজুক মুখ ভেসে উঠছে আর মাথা নিচু করে অসম্মতি জানাচ্ছেন তিনি। থিম সং শেষ হলেও ব্রাভো তাঁর সিদ্ধান্তে অনড়। কারোর অনুরোধই না শুনে স্রেফ দাঁড়িয়ে রইলেন আর মুচকি মুচকি হাসলেন।

বড় জয়ে ফাইনালের প্রস্তুতি সারল বাংলাদেশ

অস্ট্রেলিয়ায় বাংলাদেশের প্রস্তুতিতে ঘাটতি দেখছেন হোয়াটমোর

ক্রিকেট খেলতে ভারত কি বাংলাদেশে আসবে

‘ক্রিকেটের প্রতি বাংলাদেশের প্যাশন অন্য কোনো দেশের সঙ্গে তুলনা করা যাবে না’

চ্যাম্পিয়ন হওয়ার পরও সতীর্থদের সঙ্গে কেন উদ্‌যাপন করেননি সোহান

যেভাবে তৈরি হলো বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের পিচ

মোস্তাফিজকে দলে নিয়ে কী লিখল দুবাই

বাংলাদেশের পতাকায় সাকিবের অটোগ্রাফ দেওয়ার ঘটনা ভাইরাল

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে কী করতে হবে বাংলাদেশের

হাতে এখনো সময় আছে, ইনিংস ব্যবধানে হেরে বাংলাদেশ কোচ