হোম > খেলা > ক্রিকেট

হাসানের ৫ উইকেট, লিড নিল বাংলাদেশ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

২৪০ রানে অলআউট হয়েছে আফগানিস্তান। ছবি: ক্রিকইনফো

দ্বিতীয় দিনের শেষ সেশনে বাংলাদেশের সামনে দেয়াল হয়ে দাঁড়ান রহমত শাহ ও ইকরাম আলিখিল। দিনের বাকি সময়টা নির্বিঘ্নে পার করে দেন দুজন। কিন্তু তৃতীয় দিনের শুরুতেই ম্যাচের চিত্র বদলে যায়। শুরুটা করেন ইবাদত হোসেন। এরপর দৃশ্যপটে হাসান মাহমুদ। এই পেসারের দাপুটে বোলিংয়ে এগিয়ে থাকল বাংলাদেশ।

আবুধাবি টেস্টের প্রথম ইনিংসে ১০৬ রানের লিড নিয়েছে বাংলাদেশ। সফরকারীদের করা ৩৪৬ রানের জবাবে আফগানিস্তান অলআউট হয়েছে ১০৬ রানে।