হোম > খেলা > ক্রিকেট

মেয়েদের বিশ্বকাপ বাছাই

এবার রান তাড়ায় রেকর্ড জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

৬৮ বলে ৫১ রান করে জয়ের ভিত গড়ে দেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ছবি: এক্স

জিততে হলে গড়তে হবে রেকর্ড। এমন সমীকরণে আয়ারল্যান্ডের বিপক্ষে ২৩৬ রানের লক্ষ্য তাড়া করতে নামে বাংলাদেশ। রোমাঞ্চ ছড়ানো ২ উইকেটের জয়ে রেকর্ড গড়েই মাঠ ছাড়ে নিগার সুলতানা জ্যোতির দল।

মেয়েদের ওয়ানডেতে ছয় বছর আগে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে ২১১ রান তাড়া করেছিল বাংলাদেশ। সেই গাদ্দাফি স্টেডিয়ামেই মেয়েদের বিশ্বকাপ বাছাইয়ে এবার জ্যোতিরা লিখলেন নতুন রেকর্ডের গল্প। যদিও পেন্ডুলামের মতো দুলছিল ম্যাচ। তবে জ্যোতির ফিফটির পর হাল ধরেন রিতু মণি। কারা মুরেকে লং অন দিয়ে ছক্কা মেরে ৮ বল হাতে রেখে দলের জয় নিশ্চিত করেন তিনি।

তাড়া করতে নামা বাংলাদেশকে প্রথম ওভারেই ভড়কে দেন ওরলা প্রেন্ডারগাস্ট। তৃতীয় বলে ফারজানা হককে (০) ফেরান এই অলরাউন্ডার। পঞ্চম ওভারে আরেক ওপেনার ইসমা তানজিমও (২) শিকার হন প্রেন্ডারগাস্টের। তৃতীয় উইকেটে শারমিন আক্তারকে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন নিগার সুলতানা জ্যোতি। ৫২ রানের জুটি গড়েছিলেন দুজনে। কিন্তু ১৭ তম ওভারে শারমিন (২৪) ডেলানির শিকার হলে আবারও বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।

ফিফটি তোলার পর ইনিংস আর বড় করতে পারেননি জ্যোতি। ৬৮ বলে ৭ চারে ৫১ রানে বিদায় নেন তিনি। এরপর হার তখন চোখ রাঙাচ্ছিল বাংলাদেশকে। কিন্তু নাহিদা আক্তারকে নিয়ে ধীরে ধীরে আশা দেখাতে থাকেন রিতু। একপর্যায়ে পেশির যন্ত্রণায় ভুগতে হয় তাঁকে। কিন্তু ব্যথা দূরে ঠেলে দিনটি নিজের করে নেন এই ব্যাটার। ৬১ বলের হার না মানা ইনিংসে ৬ চার ও ১ ছক্কায় ক্যারিয়ার সেরা ৬৭ রান করেন তিনি। নবম উইকেটে বাংলাদেশের ৫৭ রানের রেকর্ড জুটিতে তাঁকে সঙ্গ দেওয়া নাহিদা অপরাজিত থাকেন ১৮ রানে।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেট হারিয়ে ২৩৫ রান তোলে আইরিশরা। সর্বোচ্চ ৬৩ রান আসে লরা ডেলানির ব্যাট থেকে। বাংলাদেশের রাবেয়া তিনটি ও ফাহিমা নেন দুই উইকেট। টানা দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠেছে বাংলাদেশ।

ধোনির আইপিএল কি এভাবেই শেষ, কী বলছেন চেন্নাই অধিনায়ক

বাংলাদেশ সিরিজের পর বাদ রিজওয়ান

‘দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়াকে হারাতে পারলে সেটা হবে বাংলাদেশের অনেক বড় অর্জন’

নির্বাচন যাতে স্বচ্ছ হয়, সবাইকে কঠোর বার্তা দিয়েছি: তামিম

পাকিস্তানকে ধবলধোলাইয়ের বোনাসের টাকা দিয়ে কী হবে, জানালেন তামিম

বাংলাদেশের কাছে ধবলধোলাইয়ের পর অধিনায়কত্ব হারাচ্ছেন পাকিস্তান অধিনায়ক

পাকিস্তান সিরিজ জিতেও কেন অসন্তুষ্ট সালাহ উদ্দীন

লিটন-রিজওয়ানের তর্কের আসল খবর জানালেন পাকিস্তানি কোচ

পল্লবীর শিশু ধর্ষণের ঘটনার বিচার দাবি তামিম-শান্তদের

আইপিএল খেলার যোগ্য হলেন আমির, ভারত খেলাবে তো