হোম > খেলা > ক্রিকেট

‘দেশ কারও ব্যক্তিগত নয়, নিজেদের মতো করতে চাইলে হবে না’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গত ২০ বছরের মধ্যে সবচেয়ে ব্যর্থ এক বিশ্বকাপ কাটিয়েছে বাংলাদেশ দল। সেমিফাইনালের আশা নিয়ে বিশ্বকাপ খেলতে গেলেও মাত্র দুটি ম্যাচ জিতে দেশে ফিরেছে তারা। মাঠের খেলায় ভালো পারফরম্যান্স করতে পারেনি সাকিব আল হাসানের দল, কিন্তু বিশ্বকাপে বাংলাদেশ বেশি আলোচনায় ছিল বাগ্‌যুদ্ধে।

বিশ্বকাপ দলে তামিম ইকবালের সুযোগ না পাওয়া পর ভিডিও বার্তায় অভিযোগের তীর, অধিনায়ক সাকিব আল হাসানের পাল্টা বিস্ফোরক সাক্ষাৎকার, বিশ্বকাপ চলাকালীনও ছিল অনেক ইস্যু। ফলে বাংলাদেশ দলের খেলায় এর নেতিবাচক প্রভাবও পড়েছে। তাই বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক আকরাম খানের মতে, এই বিশ্বকাপে বাংলাদেশ দল খেলায় নয়, জিতেছে কথার লড়াইয়ে।

পারফরম্যান্সের দিক থেকে এটি বাংলাদেশ দলের সবচেয়ে বাজে বিশ্বকাপ বললেন আকরাম, ‘কোনো দিন না (এমন বিতর্কের পর বিশ্বকাপ ভালো হওয়া)। কারণ মনে হয় না বাংলাদেশ এত বাজে খেলেছে এর আগে। ৯৯তে ছয়টা ম্যাচের দুটিতে জিতেছি। প্রত্যাশা বেশি ছিল। আমরা পরিকল্পনাও করেছিলাম অনেক ভালোভাবে। চার বছর আগে থেকেই শুরু করেছিলাম যেহেতু ভারতে খেলা হবে। পরিবেশ আমাদের মতো হবে।’

বিশ্বকাপ খেলতে গিয়ে চ্যাম্পিয়ন হতে না পারলেও কথার লড়াইয়ে কী ঠিকই জিতেছে? এমন প্রশ্নে আজ মিরপুরে আকরাম সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমরা সত্যি কথা বলতে কী অনেকে কথায় জিততে চায়। এ জন্য দেশের পারফরম্যান্স ওরকম ভালো হয় না। খেলোয়াড়দের উচিত মাঠে গিয়ে পারফর্ম করা। সে জিনিসটা আমরা করতে পারিনি। মাঠের বাইরে অনেক বিষয় নিয়ে আলাপ আলোচনা করেছি। এটা সবার বোঝা উচিত ছিল।’

আকরামের মতে, বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেন সাকিব-তামিমরা। কর্তৃত্ব বা নিজেদের মতো করে দল সাজাবে এটা কোনো ভাবেই উচিত নয়। বিসিবির এই পরিচালক বলেন, ‘এই দেশ কারও ব্যক্তিগত না, সবার। যদি বাংলাদেশ ভালো করে, সবার ভালো লাগবে। কেউ যদি নিজেরা নিজেদের মতো করতে চায়, তাহলে তো এটা হবে না। এটা হওয়া উচিতও না। সব সময় আমি দেখেছি যখন একটা বড় টুর্নামেন্ট হয় তখন খেলা ছাড়া খেলার বাইরের জিনিসগুলো নিয়ে অনেক বেশি কথাবার্তা বলি। এ জন্য সবাই চাপে পড়ে যায়।’

দ্বিতীয় সারির দল নিয়ে বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড

‘পাটা এবং পুতার মাঝখানে পড়ে খেলোয়াড়-কোচ যেন ভর্তা না হয়ে যায়’

ঢাকার পাওনা টাকার নাটকে বিরক্ত বিসিবি

‘তারকাখ্যাতি কাজে লাগিয়ে রাজনীতি করা উচিত না’

মোস্তাফিজের সতীর্থর সঙ্গে ‘বাজে আচরণের’ শাস্তি পেলেন পাকিস্তানি তারকা

কলকাতা অধিনায়কের মন্তব্যের জবাব দিল অস্ট্রেলিয়া

প্রেমিকাকে ২ কোটি ২০ লাখ টাকার মার্সিডিজ উপহার পান্ডিয়ার

বাংলাদেশে আইপিএল সম্প্রচারের চার বছরের চুক্তি বাতিল করল ভারতীয় প্রতিষ্ঠান

আফ্রিদি-রাজারা কেন হোটেল রুমে অতিথি এনেছিলেন

পিএসএলে বল টেম্পারিং বিতর্ক, শাস্তির মুখে মোস্তাফিজের সতীর্থ