হোম > খেলা > ক্রিকেট

কাতার থেকে দুই ক্রিকেটারকে নিয়ে বাংলাদেশের দল ঘোষণা

ক্রীড়া ডেস্ক    

পারভেজ হোসেন ইমন, ইয়াসির আলী চৌধুরী রাব্বি এখন ব্যস্ত রাইজিং স্টার্স এশিয়া কাপে। তাঁরা ডাক পেয়েছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে। ছবি: সংগৃহীত

দোহায় ইয়াসির আলী চৌধুরী রাব্বি, পারভেজ হোসেন ইমনদের ইনিংস শেষ হয়েছে কিছুক্ষণ আগেই। শ্রীলঙ্কার বিপক্ষে রাইজিং স্টার্স এশিয়া কাপের ইনিংস বিরতিতে তাঁরা দুজন যদি সামাজিক মাধ্যম স্ক্রল করেন, তাহলে অবশ্যই খুশি হওয়ার কথা। কারণ, তাঁরা বাংলাদেশ জাতীয় দলে ডাক পেয়েছেন।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। সেখানে জায়গা পেয়েছেন ইয়াসির ও ইমন। তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন লিটন দাস। সহ-অধিনায়ক থাকছেন তাওহীদ হৃদয়।

অক্টোবরে এশিয়ান গেমস ক্রিকেটেও খেলেছেন ইয়াসির আলী চৌধুরী। তবে সেটা ছিল টি-টোয়েন্টি সংস্করণে। ওয়ানডে সবশেষ খেলেছেন ২০২৩ সালে। অবশেষে তিন বছর সাদা বলের এই সংস্করণে ফিরলেন তিনি।

বাংলাদেশের দল

লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয় (সহ-অধিনায়ক)

ইয়াসির আলী চৌধুরী, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, সৈয়দ খালেদ আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম