হোম > খেলা > ক্রিকেট

ভারতে বুড়োদের বিশ্বকাপেও খেলবে না পাকিস্তান

ক্রীড়া ডেস্ক    

বুড়োদের বিশ্বকাপে ভারতে খেলতে যাবে না পাকিস্তান। ছবি: সংগৃহীত

২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপে ভারতে খেলতে যায়নি পাকিস্তান। সেই ধারাবাহিকতায় এবার নাম লেখালেন পাকিস্তানের বুড়োরাও। ভারতে বুড়োদের বিশ্বকাপে খেলতে যাচ্ছে না পাকিস্তান।

আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে ভারতে হওয়ার কথা ইন্টারন্যাশনাল মাস্টার্স ক্রিকেটের (আইএমসি) পঞ্চাশোর্ধ্ব ক্রিকেট বিশ্বকাপ। এই বিশ্বকাপে পাকিস্তান অংশ নিচ্ছে না বলে পাকিস্তান ভেটেরান্স ক্রিকেট অ্যাসোসিয়েশনের (পিভিসিএ) চেয়ারম্যান ফাওয়াদ ইজাজ খান সেটা নিশ্চিত করেছেন। পাকিস্তানকে আয়োজক দেশ ভারত ভিসা দেওয়া এবং উচ্চপর্যায়ের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দেয়। এ কারণে টুর্নামেন্টে অংশ নেওয়ার অনুমতি চেয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে পিভিসিএ আবেদন করে বলে জানা যায়। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি বুড়োদের ভারতের মাঠে খেলার কোনো অনুমতি দেননি।

নাকভি একই সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীও। এ কারণে তাঁর কাছ থেকে ভারতের মাঠে পঞ্চাশোর্ধ্ব বিশ্বকাপে খেলার অনুমতি পায়নি পিভিসিএ। পিভিসিএ চেয়ারম্যান ফাওয়াদ বলেন, ‘আমরা সরকারের সিদ্ধান্তকে সম্মান করি এবং সেটা মেনে চলব।’

টুর্নামেন্টটির পঞ্চম আসর আগামী বছরের ২৩ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত ভারতের হায়দরাবাদে হওয়ার কথা রয়েছে। গত বছর ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে পঞ্চাশোর্ধ্ব বিশ্বকাপে শিরোপা জিতেছিল পাকিস্তান। তবে এবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে অংশ নেওয়ার কথা থাকলেও সেটা সম্ভব হচ্ছে না। হতাশা থেকে পিভিসিএ চেয়ারম্যান বলেন, ‘বিশ্বমঞ্চে নিজেদের শিরোপা ধরে রাখার লড়াইয়ে অংশ নিতে না পারায় হতাশ। একই সঙ্গে বিশ্বকাপের আয়োজক ও অংশগ্রহণকারী দলগুলোর প্রতি শুভকামনা জানাচ্ছি।’

২০২৪ সালের ডিসেম্বরে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মধ্যে সমঝোতা করে দিয়েছিল আইসিসি। ২০২৭ সাল পর্যন্ত ভারত-পাকিস্তান যেসব আইসিসি টুর্নামেন্টের আয়োজক, তারা অপর দেশে খেলতে যাবে না। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক পাকিস্তান হলেও ভারত তাদের ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে খেলেছে। একই বছর মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ হয়েছে ভারতে। তবে পাকিস্তান তাদের ম্যাচগুলো খেলেছে শ্রীলঙ্কার কলম্বোতে।

আফগানিস্তান ম্যাচের আগমুহূর্তে মোস্তাফিজের দুঃসংবাদ

অস্ট্রেলিয়াকে টপকে গেল পাকিস্তান, বাংলাদেশ কোথায়

মেয়েদের বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশের ম্যাচ কবে

ফাইনালের সমীকরণ কি মেলাতে পারবে বাংলাদেশ

২২ বলের ফিফটিতে ভাঙলেন ১১ বছরের রেকর্ড

ডাবল সেঞ্চুরির স্বাদ পেয়েই অসুস্থ নাঈম

‘বিদেশের মাঠে ব্যাটিং ব্যর্থতার কারণ স্কিল নয়, মানসিকতা’

বাংলাদেশের ফাইনালে ওঠার সমীকরণ কী

‘বাংলাদেশ ভয়ংকর হয়ে উঠতে পারে’

মাঠেই ক্রিকেটারদের শারদীয় উৎসব