হোম > খেলা > ক্রিকেট

সাকিবকে কলকাতার অধিনায়ক করতে বলছেন আকাশ! 

পাঞ্জাব কিংসের কাছে হেরে শেষ চারে খেলা কিছুটা কঠিন করে তুলেছে কলকাতা নাইট রাইডার্স। আরেকবার দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে ব্যর্থ কলকাতার অধিনায়ক এউইন মরগান। কলকাতা ইনিংসের শেষ চার ওভারে দলের দ্রুত রান বাড়ানোর মুহূর্তে ২ বলে মাত্র ২ রানে আউট হয়ে যান তিনি। 

টানা ব্যর্থতার পরও মরগানের একাদশে থাকা নিয়ে এরই মধ্যে প্রশ্ন উঠেছে। বিদেশি কোটায় কলকাতার স্কোয়াডে আছেন সাকিব আল হাসান। আইপিএলের সংযুক্ত আরব আমিরাত অংশে এখনো একাদশে দেখা যায়নি এই বাঁহাতি অলরাউন্ডারকে। প্রশ্নটা উঠছে, অধিনায়ক না হলে মরগানের জায়গায় হয়তো সাকিবকে একাদশে দেখা যেত! আবার মরগানকে একেবারে বাদ দিয়ে সাকিবকে অধিনায়ক হিসেবে একাদশে চাইছেন কেউ কেউ! সেই দলে আছেন সাবেক ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া। 

চোটে পড়ে গত দুই ম্যাচ একাদশে নেই ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল। স্বাভাবিকভাবে ব্যাটিং লাইনআপে জোর দিতে একজন বোলার কম খেলাতে হচ্ছে কলকাতাকে। যে সমস্যায় কাল পাঞ্জাবের বিপক্ষেও ভুগতে হয়েছে তাদের। একজন বোলার কম থাকায় শেষ ওভার বল করতে হয়েছে খণ্ডকালীন বোলার ভেঙ্কটেশ আইয়ারকে। শুধু শেষ ওভার নয়, ম্যাচে মোট ২.৩ ওভার বোলিং করে ওভারপ্রতি ১২ ইকোনমিতে ৩০ রান দিয়েছেন তিনি। 

কলকাতার এই সমস্যা কাটাতে অলরাউন্ডার সাকিব হতে পারেন সমাধান। এমনটাই মনে করেন সাবেক ক্রিকেটার ও বর্তমানে ধারাভাষ্যকর আকাশ। টুর্নামেন্টের বাকি অংশে সাকিবকে অধিনায়ক করে সমস্যা কাটিয়ে উঠতে পারে কলকাতা। কলকাতার এই সমস্যা সমাধানে সবার মতামত চেয়ে আকাশ লিখেছেন, ‘গুরুত্বপূর্ণ সময়, গুরুত্বপূর্ণ ব্যাপার। বাকি ম্যাচগুলোর জন্য কেকেআর (কলকাতা নাইট রাইডার্স) কি সাকিবকে অধিনায়ক করতে পারে? সাকিব তার ব্যাটিংয়ের সঙ্গে কিছু ওভার বোলিং করে দিতে পারে।’ 

অধিনায়ক হিসেবে সাকিবকে একাদশে চাওয়া মানে মরগানের বিপক্ষে যাওয়া নয়। সেটার ব্যাখ্যা দিয়ে আকাশ বলেছেন, ‘আমি মরগানের বিপক্ষে কিছু বলছি না। কিন্তু ব্যাটে যদি রান না আসে, কথা বলে সমাধানের পথ বের করতেই হবে। বিশ্বের সেরা ব্যাটারের সঙ্গেও এমনটা (রানের খরা) হতে পারে।’ 

পাকিস্তানের স্পিন জাদু, লিড নিয়েও স্বস্তিতে নেই ওয়েস্ট ইন্ডিজ

আম্পায়ার সৈকতকে নিয়ে ব্যাখ্যা দিল বিসিবি

‘বুড়ো’ সাব্বিরকে ফিরিয়ে মালয়েশিয়া সিরিজের দল দিল বিসিবি

‘অস্ট্রেলিয়ার ৭০ রানে ৭ উইকেট নেওয়া বাংলাদেশের জন্য অসম্ভব না’

ইংল্যান্ড দলে ফিরতে চান বেন স্টোকস

ম্যাচ শেষ হওয়ার আগেই নতুন কোচ পেল পাকিস্তান

অস্ট্রেলিয়ায় কেমন চলছে বাংলাদেশের অনুশীলন

‘দীর্ঘ একটা সময় বাংলাদেশের সেরা খেলোয়াড় ছিলেন সাকিব’

আমিরাতে হতে যাচ্ছে এশিয়া কাপ

পাকিস্তানের বিপক্ষে ক্রিকেটারদের পারফরম্যান্সে অসন্তুষ্ট ওয়েস্ট ইন্ডিজ কোচ