হোম > খেলা > ক্রিকেট

হাসি-গানে চাঙা থাকার চেষ্টা করছে টানা হারা সিলেট

নিজস্ব প্রতিবেদক, সিলেট থেকে

হারের ডাবল হ্যাটট্রিক হাতছানি দিচ্ছে সিলেট স্ট্রাইকার্সকে। এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) একমাত্র দল তারা, জয় যাদের কাছে এখন সোনার হরিণ। দল টানা হারলেও আনন্দ-ফুর্তি ও স্বতঃস্ফূর্ততার কমতি নেই সিলেট দলে। 

আনন্দ-ফুর্তি অবশ্য বিশেষ এক কারণে। গতকাল ২৬তম বসন্ত পূর্ণ করেছেন দলটির ব্যাটার জাকির হাসান। বাঁহাতি ব্যাটারের পয়দা দিবস উপলক্ষে তাই টিম ম্যানেজার নাফিস ইকবাল, সতীর্থ নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলি রাব্বি, নাঈম হাসানরা মেতে ওঠেন নাচ-গানে। 

গিটারের সঙ্গে তখন সবাই কণ্ঠ মেলান জনপ্রিয় ‘হাওয়া’ সিনেমার গান ‘সাদা সাদা কালা কালার’ সঙ্গে। তার আগে কেক কাটার পর জাকিরের মুখ-চোয়ালে ক্রিম মেখে দিতে দেখা যায় নাঈমকে। আর কেকের প্রথম অংশটুকু জাকিরের মুখে তুলে দিয়েছেন ব্যাটারের জন্মদিনে সবচেয়ে বেশি আনন্দ করা এবং ছন্দ হারিয়ে নিজেকে খোঁজা শান্ত। 

তবে শান্ত-রাব্বিরা রানের খোঁজে থাকলেও দারুণ ধারাবাহিক জাকির। পাঁচ ম্যাচে করেছেন ১৮৯ রান। টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকও এখন পর্যন্ত এই বাঁহাতি ব্যাটার। গড়ও ফিফটি ছুঁই ছুঁই ৪৭.২৫। 

এখন পর্যন্ত বিপিএলে ৫ ম্যাচ খেলে প্রতিটিতে হেরেছে সিলেট। নিজেদের হোম গ্রাউন্ডে আগামীকাল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ষষ্ঠ ম্যাচে দুর্দান্ত ঢাকার বিপক্ষে খেলবে তারা। সেই ম্যাচ থেকে দলকে নেতৃত্ব দেবেন মোহাম্মদ মিঠুন। দল টানা হারের মধ্যে থাকলেও নিজেদের উজ্জীবিত রাখতে এমন বিশেষ দিনে আনন্দ-ফুর্তি করছেন সিলেটের ক্রিকেটাররা। 

অন্যদিকে বিপিএল থেকে আপাতত বিরতি নিয়েছেন সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। মূলত জাতীয় সংসদে হুইপের দায়িত্ব নিতেই তাঁর এ সিদ্ধান্ত। রাজনৈতিক দায়িত্ব পালন এবং ব্যস্ততার ফাঁকে সুযোগ মিললে টুর্নামেন্টের পরবর্তী সময়ে সিলেটের হয়ে খেলবেন মাশরাফি। 

ব্যস্ততা, চোটে জর্জর শরীর, নিজের হতাশাজনক পারফরম্যান্স—সব মিলিয়ে মাশরাফির সময়টা ভালো যাচ্ছিল না ক্রিকেট মাঠে। পাঁচ ম্যাচের মধ্যে বোলিং করেছেন তিন ম্যাচে। উইকেটে পেয়েছেন মাত্র ১টি। ব্যাট হাতে অবদান ৮ রান।

বিশ্বকাপে চোখ রেখে মাঠে নামছে বাংলাদেশ

‘ফাইনালের’ আগে ভারতের তিন দল, কোন দলে কারা

বাংলাদেশ-জিম্বাবুয়েকে ছাপিয়ে নিজেদেরই চ্যাম্পিয়ন দাবি করছে আফগানরা

জিম্বাবুয়ের বিপক্ষে নামার আগে মিরাজকে নিয়ে দুশ্চিন্তা

শ্রীলঙ্কার কাছে হেরে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

বিশ্বকাপে চোখ রেখে ত্রিদেশীয় সিরিজ জিততে চান মোসাদ্দেক

বিসিবির ভ্যান থেকে যে কায়দায় ক্রিকেটারদের লাগেজ চুরি করে চোর

রিশাদের প্রশংসায় পঞ্চমুখ হোবার্ট

রাজশাহীর ক্রিকেটারদের লাগেজ উদ্ধার, আটক ৫

বাংলাদেশ ম্যাচের পর আফগান ক্রিকেটারের শাস্তি