হোম > খেলা > ক্রিকেট

‘ফিনিশিং’ ভালো না হওয়ার আক্ষেপ তামিমের 

চেমসফোর্ডে গতকাল শ্বাসরুদ্ধকর এক জয়ে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ। তবু আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে নিয়ে আক্ষেপ রয়েছে তামিম ইকবালের। তাঁর মতে, বাংলাদেশের স্কোর আরও বড় হতে পারত।

টস হেরে প্রথমে ব্যাটিং পায় বাংলাদেশ। ৪৫.২ ওভার শেষে বাংলাদেশের স্কোর ছিল ৫ উইকেটে ২৬১ রান। উইকেটে ছিলেন মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ। স্কোরবোর্ডে তখন ৩০০ বা আরও বেশি রানের সম্ভাবনা জ্বলজ্বল করছিল। আর এখান থেকেই ধসের শুরু। ৫ উইকেটে ২৬১ রান থেকে অলআউট হয়ে যায় ২৭৪ রানে। তামিমের দল খেলতে পেরেছে ৪৮.৫ ওভার পর্যন্ত। স্কোর বড় না হওয়ার আক্ষেপ ঝরেছে তামিমের। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক বলেন, ‘আজকের (গতকাল) মতো পরিস্থিতিতে ব্যাটিংয়ে আরও ভালো করা উচিত। প্রথম ২৫ ওভারে আমরা দাপট দেখিয়েছি। ৩০০ থেকে ৩১০-৩১৫ রান করা উচিত ছিল। তবে শেষটা ভালো হয়নি। ৬-৭ নম্বরের জন্য আমরা খেলোয়াড় দেখছি।’

ওয়ানডেতে গতকাল অভিষেক হয়েছে মৃত্যুঞ্জয় চৌধুরী ও রনি তালুকদারের। তবে দুজনের কারোরই মনে রাখার মতো শুরু হয়নি। রনি ১৪ বলে করেছেন ৪ রান এবং মৃত্যুঞ্জয় ৮ ওভার বোলিং করে ৬৪ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। তবু এই দুজনের ওপর ভরসা রাখছেন তামিম, ‘মৃত্যুঞ্জয় যে প্রান্ত থেকে বোলিং করেছে, তা অতটা সহজ না। মাঠের আকৃতি একটু ছোট। একটু এদিক সেদিক হলেই ছক্কা হয়ে যায়। যে যতটুকু বোলিং করেছে, ভালোই করেছে। আর বেশির ভাগ সময় লিটন, আমি ওপেন করি। রনি আজ (গতকাল) ওপেন করেছে। যদিও সে রান পায়নি। সবকিছু আমার হাতেও নেই।’

সরকার ক্রিকেটীয় স্বায়ত্তশাসনের গলায় ছুরি ধরেছে, আইসিসির হস্তক্ষেপ চেয়ে বুলবুল

অবসর নিয়ে নীরবতা ভাঙলেন মোস্তাফিজের সতীর্থ

মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার ওয়ার্নার, খেলতে কি পারবেন পিএসএলে

নির্বাচনের ঘোষণা দিলেন তামিম

তামিমের কমিটির ১১ জনের পাঁচজন চট্টগ্রামের, তিন মন্ত্রীর সন্তান, আছেন প্রতিমন্ত্রীর স্ত্রীও

পিটারসেনের আইপিএল নিয়ে মন্তব্যের জেরে ইংল্যান্ডকে ধুয়ে দিলেন মোদি

কোন ক্ষমতাবলে বুলবুলের কমিটি ভেঙে দিল ক্রীড়া পরিষদ

বোর্ড ভাঙার খবর শুনে বিসিবি ছাড়লেন বুলবুল

বিসিবির কমিটি ভেঙে দিল সরকার, তামিমকে প্রধান করে অ্যাডহক কমিটি

ক্যারিয়ার নষ্টের জন্য আইপিএলকে দুষছেন পিটারসেন