হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশকে ভোগানো হামজাকে ফেরালেন মুমিনুল

ক্রীড়া ডেস্ক    

মুমিনুলের বলে আউট হয়ে সাজঘরে ফিরছেন জুবায়ের হামজা। ছবি: ক্রিকইনফো

জোহানেসবার্গের প্রথম টেস্টে বাংলাদেশের বোলারদের দীর্ঘ সময় ভুগিয়েছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার জুবায়ের হামজা। অবশেষে তাঁর ৮৩ রানের ইনিংস থামিয়ে স্বস্তি ফেরালেন মুমিনুল হক। নিজের প্রথম ওভারেই হামজাকে ফেরান এই বাঁহাতি স্পিনার।

১২৯ বলে ১২ চারে ৮৩ রান করে ফেরেন হামজা। এর আগে মার্কেস অ্যাকারম্যানের সঙ্গে দ্বিতীয় উইকেটে ২০২ রানের জুটি গড়েন তিনি।

হামজা ফিরলেও উইকেটে এখনো ঠিকে আছেন অ্যাকারম্যান। ১৩৬ বলে ১১৫ রান নিয়ে অপরাজিত আছেন তিনি। ৪৪.৪ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ২ উইকেটে ২১৫ রান। বাংলাদেশের হয়ে হাসান মাহমুদ ও মুমিনুল নিয়েছেন একটি করে উইকেট।