হোম > খেলা > ক্রিকেট

নারী ভক্তদের নিয়ে রাস্তায় গেইলের মদের পার্টি

মাঠ কিংবা মাঠের বাইরে ক্রিস গেইল মজা করতে বেশ পছন্দ করেন। বিনোদনের মাত্রাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে তাঁর জুড়ি মেলা ভার। 

আমুদে ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকাতেও নিশ্চিতভাবে থাকবে গেইল। দীর্ঘদিন হলো ক্রিকেট থেকে দূরে থাকলেও মৌজ-মাস্তির খুব কাছে আছেন তিনি। গায়ানায় তাঁর দলের সঙ্গে বাংলাদেশের ওয়ানডে সিরিজ চললেও সেদিকে দৃষ্টি নেই। ‘ইউনিভার্স বস’কে মজতে দেখা গেছে নিজ দেশ জ্যামাইকার কার্নিভালে। রাস্তাতেই নারী ভক্তদের সঙ্গে মদের বোতল নিয়ে উদ্দাম নৃত্যে বুঁদ হয়ে ছিলেন তিনি। তাঁর উপস্থিতি যেন উৎসবটিকে আরও প্রাণবন্ত করে তুলেছিল। 

সামাজিক যোগাযোগমাধ্যমে গতকাল উৎসবের ভিডিও পোস্ট করেছেন গেইল। লিখেছেন, ‘আমার ছুটি প্রয়োজন। আপনারা জানেন না।’ ভিডিওতে দেখা যায়, এক নারী ভক্তের সঙ্গে রাস্তায় ‘ড্যাগারিং’ নৃত্য প্রদর্শন করছেন তিনি। সঙ্গে আবার মদ খাওয়ার ভঙ্গিও করছেন। ক্যারিবিয়ানদের কাছে এই নৃত্য একধরনের শিল্প এবং এটি তাদের অঞ্চলে খুবই জনপ্রিয়। 

শেয়ারের পরেই ভিডিওটি ভার্চুয়াল জগতে ঝড় তুলেছে। অনেকে মজার মন্তব্য করেছেন। এক ব্যবহারকারী লিখেছেন, ‘আ হা হা! কেউ এটিকে (মদ) বাঁচিয়ে রাখছে।’ অনেকে আবার আগুনের ইমোজি দিয়েছেন। 

ফেব্রুয়ারিতে ফরচুন বরিশালের হয়ে বিপিএল ফাইনাল খেলে গেছেন গেইল। স্বীকৃত ক্রিকেটে সেটিই ছিল তাঁর শেষ ম্যাচ। এরপর ক্রিকেট থেকে নিজেকে দূরে রেখেছেন। তবে অবসরের ঘোষণা দেননি। 
 

ব্যক্তিগত কারণ দেখিয়ে ২০২০ সালে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলেননি গেইল। গত বছর ফিরলেও এ বছর আবার না খেলার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন তিনি। জৈব সুরক্ষাবলয়ে নিয়ে অনীহার কারণে সর্বশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকেও নিজেকে সরিয়ে নেন ৪২ বছর বয়সী তারকা। 

তবে ক্রিকেটের নতুন সংস্করণ ‘সিক্সটি’তে খেলার জন্য উন্মুখ গেইল। সেন্ট কিটসে টুর্নামেন্টটি হবে ২৪ থেকে ২৮ আগস্ট পর্যন্ত। এই টুর্নামেন্টের শুভেচ্ছাদূতও করা হয়েছে গেইলকে। নতুন প্রতিযোগিতা নিয়ে ৪২ বছর বয়সী তারকা বলেছেন, ‘এ বছর ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে অংশগ্রহণ করছি। নতুন উদ্ভাবিত সিক্সটিতে খেলতে তর সইছে না।’

 

‘দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়াকে হারাতে পারলে সেটা হবে বাংলাদেশের অনেক বড় অর্জন’

নির্বাচন যাতে স্বচ্ছ হয়, সবাইকে কঠোর বার্তা দিয়েছি: তামিম

পাকিস্তানকে ধবলধোলাইয়ের বোনাসের টাকা দিয়ে কী হবে, জানালেন তামিম

বাংলাদেশের কাছে ধবলধোলাইয়ের পর অধিনায়কত্ব হারাচ্ছেন পাকিস্তান অধিনায়ক

পাকিস্তান সিরিজ জিতেও কেন অসন্তুষ্ট সালাহ উদ্দীন

লিটন-রিজওয়ানের তর্কের আসল খবর জানালেন পাকিস্তানি কোচ

পল্লবীর শিশু ধর্ষণের ঘটনার বিচার দাবি তামিম-শান্তদের

আইপিএল খেলার যোগ্য হলেন আমির, ভারত খেলাবে তো

‘অধিনায়কত্ব আমাকে পুরোপুরি নিঃশেষ করে দিয়েছিল’

জাকেরের সেঞ্চুরির দিনে হৃদয়ের ব্যাটিং-ঝড়