যুক্তরাষ্ট্রের ক্রিকেটার বোদুগুম অখিলেশ রেড্ডিকে আট বছর নিষিদ্ধ করল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। দুর্নীতির দায়ে সব ধরনের ক্রিকেট থেকে ভারতীয় বংশোদ্ভূত এই ক্রিকেটারকে নিষেধাজ্ঞা দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
রেড্ডিকে নিষিদ্ধ করার কথা আজ নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে। আইসিসির দুর্নীতি দমন ট্রাইব্যুনাল সংস্থার দুর্নীতি দমন বিধিমালার তিনটি ধারা লঙ্ঘনের দায়ে সব ধরনের ক্রিকেট থেকে ৮ বছরের নিষেধাজ্ঞা পেয়েছেন। ভারতীয় বংশোদ্ভূত এই ক্রিকেটারের নিষেধাজ্ঞা গত বছরের ২১ নভেম্বর থেকে কার্যকর হয়েছে। সেদিনই তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
২৬ বছর বয়সী রেড্ডির বিরুদ্ধে আনা অভিযোগগুলো মূলত সংযুক্ত আরব আমিরাতে ২০২৫ আবুধাবি টি-টেন টুর্নামেন্ট ঘিরে। এই টুর্নামেন্টের জন্য এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি) আইসিসিকে দুর্নীতি দমন কার্যক্রমের জন্য মনোনীত দুর্নীতি দমন কর্মকর্তা (ড্যাকো) হিসেবে নিয়োগ দিয়েছিল। ট্রাইব্যুনাল রেড্ডিকে আইসিসির এই তিন ধারা ভঙ্গের দায়ে দোষী সাব্যস্ত করেছে:
ট্রাইব্যুনালের দায় নির্ধারণ ও শাস্তি সংক্রান্ত সিদ্ধান্তের বিস্তারিত (আইসিসির সাক্ষী ও অন্যান্য তৃতীয় পক্ষের পরিচয় গোপন রাখতে কিছু অংশ মুছে দেওয়া হয়েছে) পৃথকভাবে প্রকাশ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের হয়ে এখন পর্যন্ত চার টি-টোয়েন্টি খেলেছেন রেড্ডি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে চার ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ না হলেও ১ উইকেট পেয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের জার্সিতে সবশেষ তিনি খেলেছেন গত বছরের এপ্রিলে কানাডার বিপক্ষে। স্বীকৃত টি-টোয়েন্টিতেও এখন পর্যন্ত এই চার ম্যাচ খেলেছেন রেড্ডি।