হোম > খেলা > ক্রিকেট

রানাকে পিটিয়ে রেকর্ড বইয়ে সোহান

ক্রীড়া ডেস্ক    

রানাকে পিটিয়ে রেকর্ড গড়লেন সোহান। ছবি: সংগৃহীত

ঝোড়ো গতির সঙ্গে বাউন্সার, পাশাপাশি লেংথের পরিবর্তন করে ব্যাটারদের ভড়কে দিতে নাহিদ রানার জুড়ি মেলা ভার। আন্তর্জাতিক ক্রিকেট, ঘরোয়া ক্রিকেট—সব জায়গাতেই রানার ঝড়ে কাবু হয়ে যান ব্যাটাররা। সেই রানাকে আজ বেধড়ক পিটুনি দিলেন হাবিবুর রহমান সোহান। বিস্ফোরক ব্যাটিংয়ে সোহানের নাম উঠে গেল রেকর্ড বইয়ে।

ঝোড়ো ব্যাটিংয়ে অভ্যস্ত সোহানের কাছে টুর্নামেন্ট, বোলার কোনো কিছুই যায় আসে না। আজ মিরপুর শেরেবাংলায় রানার এক ওভার থেকে একাই ২৬ রান নিলেন সোহান। তাতে সোহানের স্কোর হয়ে যায় ১৩ বলে ৪৬ রান। আরেকটা বাউন্ডারি মারলে তিনি বাংলাদেশের ব্যাটারদের মধ্যে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ফিফটির রেকর্ড করে নিতে পারতেন। কিন্তু তা আর করতে পারলেন না। ১৫ বলে ফিফটি করে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে লিস্ট ‘এ’ ক্রিকেটে যৌথভাবে দ্রুততম ফিফটির রেকর্ড গড়লেন সোহান। এর আগে এই কীর্তিটা গড়েছিলেন পারভেজ হোসেন ইমন। আবাহনীর হয়ে গত বছর ১৫ বলে ফিফটি করেছিলেন তিনি। বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার রেকর্ড গড়েছিলেন শাইনপুকুরের বিপক্ষে।

পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে টানা দুই ওয়ানডে সিরিজে সিরিজসেরা হয়েছেন রানা। এই দুই সিরিজে আটটি করে উইকেট নিয়েছেন তিনি। এবারের ডিপিএলে আজই প্রথমবারের মতো খেলতে নেমে সোহানের কাছে বেধড়ক পিটুনি খেয়েছেন।

মোহামেডানের জার্সিতে খেলা রানা আজ বোলিং করেছেন ইনিংসের ষষ্ঠ ওভারে। প্রথম বলেই এক্সট্রা কাভারের ওপর দিয়ে চার মারেন লিজেন্ডস অব রূপগঞ্জের সোহান। পরের বলে ইনসাইড আউট শটে কাভারের ওপর দিয়ে মারেন ছক্কা। তৃতীয় বলে ডট না দিলে এককভাবে রেকর্ডটা নিজের করে নিতে পারতেন সোহান। কিন্তু এই বলটা হয়েছে ডট। চতুর্থ ও পঞ্চম বলে টানা দুটি ছক্কা মারেন সোহান। শেষ বলে চার মেরে ১৩ বলে ৪৬ রান করেন সোহান। বিধ্বংসী এই ব্যাটার সপ্তম ওভারের তৃতীয় বলে মোহাম্মদ সাইফউদ্দিনকে লং অনে ঠেলে সিঙ্গেল নিয়ে ১৪ বলে ৪৭ রানে নিয়ে যান নিজের স্কোরকে।

সোহান ১৫ বলে ফিফটি পূর্ণ করেন তাইজুল ইসলামকে চার মেরেই। অষ্টম ওভারের প্রথম বলে খোঁচা দেন সোহান। স্লিপে দাঁড়ানো তাওহীদ হৃদয় আর উইকেটরক্ষক এনামুল হক বিজয়ের মাঝ দিয়ে বল বাউন্ডারিতে চলে গেলে লিস্ট ‘এ’ ক্রিকেটে যৌথভাবে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েন সোহান।

সাকিব-তাসকিনদের শ্রীলঙ্কার লিগেও থাকছে আইপিএলের এই নিয়ম

শ্রীলঙ্কার লিগে বাংলাদেশের ক্রিকেটাররা কে কোন দলে

বিসিবির তথ্য নিতে দ. আফ্রিকা-জিম্বাবুয়ের প্রতিনিধি পাঠাচ্ছে আইসিসি

আইপিএলে আগে যা দেখা যায়নি, তাই করে দেখালেন সূর্যবংশী

দ্বিতীয়বার আইপিএল জিতে কোহলির সেই স্বপ্ন এখন সত্যি

এবার নেদারল্যান্ডসের কাছেও হার জ্যোতিদের

ভারতে তামিম নেই আইসিসির সভায়, বিসিবির তথ্য নেবে আইসিসি

‘ক্রিকেট বোর্ড হবে জনগণের, কোনো গ্রুপের না’

অবসরে যাচ্ছেন পাকিস্তানের ‘চাচা’

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিষেক হচ্ছে জেসির