হোম > খেলা > ক্রিকেট

র‍্যাঙ্কিংয়ে সবার নিচে বিপিএল, আইপিএলের স্থান কোথায়

ক্রীড়া ডেস্ক    

বিপিএলের সবশেষ পর্বের শিরোপা জিতেছে রাজশাহী। ছবি: সংগৃহীত

১০টি টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিং করেছে ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (ডব্লুসিএ)। এই তালিকায় সবার নিচে স্থান হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। ১০০ তে মাত্র ২২.৬ পয়েন্ট পেয়েছে দেশের ক্রিকেটের সবচেয়ে ব্যয়বহুল টুর্নামেন্টটি।

পয়েন্ট নির্ধারণ করা হয়েছে খেলোয়াড়দের কাজের পরিবেশ, সুরক্ষা, অধিকার এবং পেশাদার মানদণ্ডের মতো বিভিন্ন সূচকের ভিত্তিতে। খেলোয়াড়, প্লেয়ার্স অ্যাসোসিয়েশন ও এজেন্টদের মতামত, জরিপের ফলাফল এবং খেলোয়াড় সুবিধা সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে এই র‍্যাঙ্কিং তৈরি করা হয়েছে।

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট হিসেবে মনে করা হলেও সবার ওপরে জায়গা হয়নি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল)। তালিকার তিনে জায়গা হয়েছে টুর্নামেন্টটির। যেটা বেশ হতাশ করেছে ভক্তদের। ১০০ তে ৬২.৬ পয়েন্ট পেয়েছে আইপিএল। অর্থনৈতিক দিক থেকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী টি-টোয়েন্টি লিগ হলেও, সামগ্রিক স্কোরে কিছুটা পিছিয়ে পড়েছে টুর্নামেন্টটি।

বিশেষ করে খেলোয়াড়দের অধিকার ও সুরক্ষা সংক্রান্ত কিছু সূচকে কম নম্বর পাওয়ায় আইপিএলের মোট রেটিং কমেছে। তবে গড় পারিশ্রমিক ও অর্থ প্রদানের নির্ভরযোগ্যতার ক্ষেত্রে আইপিএল পূর্ণ নম্বর পেয়েছে; যা এর আর্থিক সক্ষমতার চিত্রই তুলে ধরছে।

সর্বোচ্চ ৭৫.২ পয়েন্ট পেয়ে তালিকায় সবার ওপরে আছে ইংল্যান্ডের দ্য হান্ড্রেড। দুই নম্বরে আছে দক্ষিণ এসএ টি-টোয়েন্টি; ৬৮ পয়েন্ট পেয়েছে ফ্র্যাঞ্চাইজি লিগটি। ৪৮ পয়েন্ট পেয়ে র‍্যাঙ্কিংয়ে পাকিস্তান সুপার লিগের অবস্থান পাঁচে।

সর্বশেষ র‍্যাঙ্কিং অনুযায়ী শীর্ষ ১০ লিগ:

১. দ্য হান্ড্রেড: ৭৫.২

২. এসএ টি-টোয়েন্টি: ৬৮

৩. আইপিএল: ৬২.৬

৪. বিগ ব্যাশ লিগ: ৬২.৫

৫. পাকিস্তান সুপার লিগ: ৪৮

৬. মেজর লিগ ক্রিকেট: ৪৩

৭. ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি: ৩৯.১

৮. ক্যারিবিয়ান সুপার লিগ: ৩৮.৯

৯. আবুধাবি টি-টোয়েন্টি লিগ: ৩০.১

১০. বিপিএল: ২২.৬

জিম্বাবুয়ের কাছে বাজে হারে সিরিজ শুরু করল বাংলাদেশ

স্বীকৃতির সঙ্গে আইসিসিতে শীর্ষ পদও পেলেন তামিম

বিশ্বকাপের ফরম্যাট বদলাল আইসিসি

জিম্বাবুয়ের বিপক্ষে ফিল্ডিংয়ে বাংলাদেশ, তিন বছর পর ফিরলেন ইয়াসির

প্রত্যাবর্তন রাঙিয়ে মাসসেরার তালিকায় মোসাদ্দেক

ম্যাককালামকে ছাঁটাইয়ে শেষ হলো ইংল্যান্ডের বাজবল অধ্যায়

শেষ ওয়ানডে জিতে মিরাজ বললেন, আমরা অনেক কিছু শিখেছি

সিরিজ খুইয়ে মিরাজদের জয়ে ফেরা

ধবলধোলাই এড়ানোর ম্যাচেও ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজ হারের পর শাস্তি পেল বাংলাদেশ