হোম > খেলা > ক্রিকেট

১০০ রানও করতে পারল না বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক    

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র ৯১ রানেই শেষ বাংলাদেশ। ছবি: ক্রিকইনফো

চোখের পলক ফেলতে না ফেলতেই উইকেট—সেঞ্চুরিয়নে আজ দ্বিতীয় টেস্টে বাংলাদেশ দলের অবস্থাটা এমনই। দক্ষিণ আফ্রিকার আগুনে বোলিংয়ে চোখে রীতিমতো সর্ষেফুল দেখতে থাকে বাংলাদেশ। স্বাগতিক পেসারদের সামনে রীতিমতো অসহায় আত্মসমর্পণ করেছে সফরকারীরা। স্কোরবোর্ডে ১০০ রানও তুলতে পারেনি বাংলাদেশ।

জোহানেসবার্গে ৯ উইকেটে হেরে দুই ম্যাচের টেস্ট সিরিজে এমনিতেই ১-০ ব্যবধানে পিছিয়ে বাংলাদেশ। ধবলধোলাই এড়াতে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশের সেঞ্চুরিয়নে জয়ের কোনো বিকল্প নেই। এবার দ্বিতীয় টেস্টে শুরুতেই ব্যাকফুটে চলে গেছে বাংলাদেশ। প্রোটিয়াদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৯১ রানে শেষ শান্তর দল।