হোম > খেলা > ক্রিকেট

বিপিএলে এবার কোন ভূমিকায় আফ্রিদি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম মৌসুমে কত কিছুই তো নতুন করে দেখা যাবে। নতুন এই বিপিএলে দেখা যাবে শহীদ আফ্রিদিকেও। তবে খেলোয়াড় হিসেবে নয়, পাকিস্তানের সাবেক অলরাউন্ডার বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে শুভেচ্ছাদূত হিসেবে কাজ করবেন। 

এবারের বিপিএলে আফ্রিদি  চিটাগং কিংসের শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত থাকছেন। ফ্র্যাঞ্চাইজিটি নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে আজ সেটা নিশ্চিত করেছে। আফ্রিদির উদযাপনের একটি ছবি পোস্ট করে চিটাগং কিংস লিখেছে, ‘বুম বুম সংবাদ। চিটাগং কিংস শহীদ আফ্রিদিকে ২০২৫ বিপিএলে তাদের শুভেচ্ছাদূত হিসেবে নিয়োগ করেছে’। ক্যাপশন শেষে রাজার মুকুটের ইমোজি দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ১১ মিনিটে আফ্রিদিকে নিয়ে পোস্টটি দিয়েছে চিটাগং কিংস। রাত ৮টা ৩৩ মিনিট পর্যন্ত ১৩০০ এর বেশি প্রতিক্রিয়া দেখা গেছে। মন্তব্য হয়েছে ৫৬টি। যেখানে মন্তব্যের ঘরে সাকিব আল হাসানের নামও দেখা গেছে। ৩২টি শেয়ারও হয়েছে দেড় ঘণ্টার মধ্যে। 

২০১২ সালে বিপিএলের প্রথম মৌসুমে আফ্রিদি খেলেন ঢাকা গ্ল্যাডিয়েটরসের হয়ে। ২০১৯ পর্যন্ত ৭ বছরে বাংলাদেশের টি-টোয়েন্টি ভিত্তিক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলেছেন ৪৫ ম্যাচ। ১৫০.৯৮ স্ট্রাইকরেটে করেন ৫৩৯ রান। গড় ১৭.৩৯। ৬.৫০ ইকোনমিতে নেন ৫৭ উইকেট। বিপিএলে ৬টি ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন তিনি। 

ফরচুন বরিশাল, ঢাকা ক্যাপিটালস, চিটাগং কিংস, দুর্বার রাজশাহী, সিলেট স্ট্রাইকার্স, রংপুর রাইডার্স, খুলনা টাইগার্স-এই সাত দল অংশ নেবে বিপিএলের ১১তম মৌসুমে। ৩০ ডিসেম্বর শুরু হচ্ছে বাংলাদেশের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে। 

পাকিস্তান-অস্ট্রেলিয়া সিরিজের বাধা তাহলে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ

মৃত্যুর সঙ্গে লড়তে থাকা আফগান ক্রিকেটারের জন্য মন কাঁদছে আফ্রিদির

‘বি, সি দল নয়, আমার কাছে এটাই নিউজিল্যান্ডের আসল দল’

এই নিউজিল্যান্ডের বিপক্ষেও কেন ২৪৮ রান করতে পারল না বাংলাদেশ

বুমরার কোথায় সমস্যা

দ্বিতীয় সারির নিউজিল্যান্ডের সঙ্গেই পেরে উঠল না বাংলাদেশ

‘পাকিস্তান ক্রিকেট বোর্ডে রাজনীতি না থাকলে আইপিএলে তাদের নিয়ে ভাবতাম’

ফিফটির পরই উইকেট ছুড়ে এলেন সাইফ, গেলেন লিটনও

রোহিতের সঙ্গে অবিচার করা হয়েছে, দাবি সাবেক ভারতীয় ক্রিকেটারের

এক ওভারে দুই উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ