হোম > খেলা > ক্রিকেট

৩ কোটি রুপিতে পিএসএলে নতুন দলে রিশাদ

ক্রীড়া ডেস্ক    

রিশাদকে ৩ কোটি রুপিতে কিনেছে টিম রাওয়ালপিন্ডি। ছবি: এএফপি

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) গত বছর অভিষেকে কাঁপিয়ে দিয়েছিলেন রিশাদ হোসেন। তাঁর দল লাহোর কালান্দার্স হয়েছিল চ্যাম্পিয়ন। এবার তাঁকে ৩ কোটি পাকিস্তানি রুপিতে কিনেছে পিএসএলের নতুন ফ্র্যাঞ্চাইজি।

১ কোটি ১০ লাখ পাকিস্তানি রুপি ছিল রিশাদের ভিত্তিমূল্য। বাংলাদেশি লেগস্পিনারকে নিতে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে করাচি ও রাওয়ালপিন্ডির মধ্যে। শেষ পর্যন্ত তাঁকে নিয়েছে টিম রাওয়ালপিন্ডি। এবারই প্রথমবারের মতো দলটি পিএসএলে খেলছে। নিলাম থেকে রিশাদকে ৩ কোটি পাকিস্তানি রুপিতে নিয়েছে নবাগত এই ফ্র্যাঞ্চাইজি।

এবারই পিএসএলে প্রথমবারের মতো চালু হয়েছে নিলাম পদ্ধতি। বাংলাদেশ সময় দুপুর ১২টা ৩০ মিনিটে শুরু হয়েছে নিলাম। রিশাদ-মোস্তাফিজুর রহমানসহ প্রায় ৫০ বাংলাদেশি ক্রিকেটার নাম লিখিয়েছিলেন নিলামে। যার মধ্যে মোস্তাফিজকে ৬ কোটি ৪৪ লাখ রুপিতে সরাসরি চুক্তিতে নিয়েছে লাহোর কালান্দার্স। বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ৮১ লাখ টাকা। আজ নিলামে সাকিব আল হাসান, হাসান মাহমুদ, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, তাওহীদ হৃদয়, তানজিম হাসান সাকিবদের ডাকা হয়েছিল। তবে কেউই দল পাননি।

২০২৬ পিএসএলে নিলামে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ২ কোটি ২ লাখ রুপির তালিকায় ছিলেন সাকিব, মুশফিকুর রহিম ও জাকির হাসান। বাংলাদেশি মুদ্রায় সেটা ৮৮ লাখ টাকা। রিশাদ, হাসান মাহমুদ, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, পারভেজ হোসেন ইমন, হৃদয়, শামীম পাটোয়ারীদের ভিত্তিমূল্য ছিল ১ কোটি ১০ লাখ রুপি (বাংলাদেশি ৪৮ লাখ টাকা)। ৬০ লাখ রুপি (২৬ লাখ টাকা) ভিত্তিমূল্যের তালিকায় ছিলেন সৌম্য সরকার, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদরা।

বিদেশের ফ্র্যাঞ্চাইজিতে রিশাদ সাম্প্রতিক সময়ে দুর্দান্ত খেলছেন। গত বছর পিএসএলে লাহোরের চ্যাম্পিয়ন হওয়াতে অনবদ্য অবদান রেখেছিলেন রিশাদ। ৭ ম্যাচে ৯.৩৩ ইকোনমিতে নিয়েছিলেন ১৩ উইকেট। আর ২০২৫-২৬ মৌসুমের বিগ ব্যাশে ১২ ম্যাচে ৭.৮২ ইকোনমিতে নিয়েছিলেন ১৫ উইকেট। অস্ট্রেলিয়ার এই ফ্র্যাঞ্চাইজি লিগে তিনি খেলেছিলেন হোবার্ট হারিকেনসের হয়ে। তাঁর দল হোবার্টের পথচলা থেমে গিয়েছিল চ্যালেঞ্জারে। অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগে এটা দ্বিতীয় কোয়ালিফায়ার নাম হলেও বিগ ব্যাশে এটার নাম চ্যালেঞ্জার।

১ কোটি ১০ লাখ পাকিস্তানি রুপি ছিল রিশাদের ভিত্তিমূল্য বাংলাদেশি লেগস্পিনারকে নিতে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে করাচি ও রাওয়ালপিন্ডির মধ্যে। শেষ পর্যন্ত তাঁকে নিয়েছে টিম রাওয়ালপিন্ডি। এবারই প্রথমবারের মতো দলটি পিএসএলে খেলছে। নিলাম থেকে রিশাদকে ৩ কোটি পাকিস্তানি রুপিতে নিয়েছে নবাগত এই ফ্র্যাঞ্চাইজি।

ভারত জুজু কাটিয়ে শিরোপার আনন্দ

টাইব্রেকারে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

টাইব্রেকারে গড়াল বাংলাদেশ-ভারত ফাইনাল

পিএসএলে ওপেনিংয়ে নেমেই ইমনের ঝোড়ো ব্যাটিং

সমতায় থেকে বিরতিতে বাংলাদেশ-ভারত

মঈন আলীর সঙ্গে বিবাদের গুঞ্জন, কী বলছেন ওয়ার্নার

ফাইনালেও একাদশে নেই ডেকলান সুলিভান

অচলাবস্থার সমাধানে ক্লাবের সঙ্গে বসছে বিসিবি

এবার সরে দাঁড়ালেন ইতালির কোচ

কেন ফ্রান্স থেকে অবসর নিতে চেয়েছিলেন এমবাপ্পে