হোম > খেলা > ফুটবল

মেসি-ম্যাজিকে মায়ামির অবিশ্বাস্য জয়

ক্রীড়া ডেস্ক    

লিওনেল মেসির জোড়া গোলে ৪-২ গোলে জিতেছে অরলান্ডো সিটি। ছবি: এএফপি

এভাবেও ফিরে আসা যায়—মেজর লিগ সকারে (এমএলএস) আজ এমনটাই করে দেখাল ইন্টার মায়ামি। দুই গোল হজমের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে মায়ামি। সেটা সম্ভব হয়েছে লিওনেল মেসির জাদুতে। ইন্টার এন্ড কোং স্টেডিয়ামে অরলান্ডো সিটিকে ৪-২ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি।

লস অ্যাঞ্জেলেস এফসির কাছে ৩-০ গোলে হেরে এমএলএসে নতুন মৌসুম শুরু করেছে ইন্টার মায়ামি। সেই ম্যাচটা হয়েছে এলএ মেমোরিয়াল কলিসিয়াম স্টেডিয়ামে। আজও এমএলএসের ম্যাচটা মায়ামির জন্য ছিল অ্যাওয়ে ম্যাচ। ম্যাচের ৩০ মিনিট পেরোনোর আগেই অরলান্ডো সিটির কাছে দুই গোল হজম করে বসে ইন্টার মায়ামি। তবে মেসি যেখানে আছেন, সেখানে ম্যাচের ফল সম্পর্কে আগেভাগে অনুমান করা কঠিন। জোড়া গোলে মায়ামিকে অবিশ্বাস্য এক ম্যাচ জিতিয়েছেন তিনি।

ইন্টার এন্ড কোং স্টেডিয়ামে আজ ইন্টার মায়ামির বিপক্ষে ২৪ মিনিটে ২-০ গোলে এগিয়ে যায় অরলান্ডো সিটি। ১৮ মিনিটে গোল করেন দলটির স্ট্রাইকার মার্কো প্যাসালিক।২৪ মিনিটে দলের দ্বিতীয় গোল করেন মিডফিল্ডার মার্টিন ওজেদা। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকে শেষ করে অরলান্ডো সিটি।

দলের অবস্থা বেগতিক দেখে দ্বিতীয়ার্ধে পরিবর্তন আনেন ইন্টার মায়ামি কোচ হ্যাভিয়ের মাশচেরানো। নোয়া অ্যালেনের পরিবর্তে নামেন মাতেও সিলভেত্তি। পরিবর্তনের পর আস্তে আস্তে ঘুরে যেতে থাকে ম্যাচের দৃশ্য। ৪৯ মিনিটে বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক গোলে ব্যবধান কমান সিলভেত্তি। আট মিনিট পর সমতায় ফেরে ইন্টার মায়ামি। ৫৭ মিনিটে সমতাসূচক গোল করেন মেসি। ফুটবলারের দেয়াল থাকলেও সেই বাধা টপকে মেসি গোল করেছেন।

ইন্টার মায়ামিকে সমতায় ফিরিয়ে মেসি-ম্যাজিক শুরু। দলের শেষ তিন গোলে আর্জেন্টাইন ফরোয়ার্ডের অবদান রয়েছে। ৮৫ মিনিটে মেসির অ্যাসিস্টে গোল করেন তেলাসকো সেগোভিয়া। ম্যাচ শেষ হওয়ার আগমুহূর্তে মেসি করেন নিজের দ্বিতীয় গোল। ৯০ মিনিটে করা তাঁর এই গোলে অরলান্ডো সিটির বিপক্ষে ৪-২ গোলের জয় পায় ইন্টার মায়ামি। ২ ম্যাচে ১ জয় ও ১ হারে ৩ পয়েন্ট নিয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলে সাত নম্বরে মায়ামি। পূর্ণ ৬ পয়েন্ট পেয়ে সবার ওপরে নিউইয়র্ক রেড বুলস।

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ হবে তো

বাংলাদেশের ওপর কোনো চাপ নেই, বলছে চীন

বিশ্বকাপে ভরাডুবিতে পাকিস্তানি ক্রিকেটারদের কঠিন শাস্তি

জয় দিয়ে কি টুর্নামেন্ট শুরু করতে পারবে ইরান

কাশ্মীরের ইতিহাস গড়ে ভারতীয় দলে কড়া নাড়ছেন নবি

গুলিস্তানের ক্যাম্প থেকে অস্ট্রেলিয়ার ক্যাম্পে এসেছি, বাংলাদেশ কোচের রসিকতা

অবশেষে দেশে মুশফিক

বাংলাদেশের হয়ে খেলার আরও কাছে যুক্তরাষ্ট্রের দুই প্রবাসী ফুটবলার

‘এটা আইপিএল না, মনে রাখুন এটা একটা বিশ্বকাপ’

ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আম্পায়ারিং নিয়ে প্রশ্ন তুললেন হেইডেন