হোম > খেলা > ক্রিকেট

বাবরের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ, আদালত বলছেন ভিত্তিহীন

ক্রীড়া ডেস্ক    

মামলার নির্দেশ বাতিল করেছে হাইকোর্ট। ছবি: সংগৃহীত

বাবর আজমের বিরুদ্ধে এক নারীর করা হয়রানির অভিযোগে মামলা দায়েরের নির্দেশ বাতিল করে দিয়েছেন লাহোর হাইকোর্ট। দায়রা আদালতের দেওয়া সেই নির্দেশনাকে অবৈধ ও বাতিল ঘোষণা করেছেন হাইকোর্ট।

আজ বিচারপতি আসজাদ জাভেদ ঘুরালের আদালতে বাবরের করা আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে হাইকোর্ট পাকিস্তানের সাবেক অধিনায়কের আবেদন মঞ্জুর করে দায়রা আদালতের নির্দেশনা বাতিল করে দেন।

বাবরের পক্ষে আদালতে যুক্তি উপস্থাপন করেন ব্যারিস্টার হারিস আজমত। এ সময় ফেডারেল সরকার, পাঞ্জাব সরকার এবং অভিযোগকারী নারী হামিজা মুখতারের আইনজীবীরাও আদালতে উপস্থিত ছিলেন।

বাবরের আইনজীবী আদালতকে জানান, অভিযোগকারী নারী ২০১৮ সালেও একই ধরনের একটি ভিত্তিহীন আবেদন করেছিলেন। তিনি দাবি করেন, তারকা ব্যাটারের বিরুদ্ধে আনা হয়রানির অভিযোগটি মিথ্যা এবং দায়রা আদালত যে মামলা দায়েরের নির্দেশ দিয়েছিল—তা আইনি প্রয়োজনীয়তা পূরণ করেনি।

অন্যদিকে হামিজা মুখতারের আইনজীবী বাবরের আবেদনের বিরোধিতা করেন। এর আগে ২০২১ সালে ওই নারীর আবেদনের ভিত্তিতে দায়রা আদালত এই ক্রিকেটারের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দিয়েছিল। লাহোর হাইকোর্ট সেই সিদ্ধান্তকে এবার অবৈধ ও বাতিল ঘোষণা করল।

পাকিস্তানকে সিরিজ হারাতে বাংলাদেশের চাই ২৭৫

সালমানকে করা মিরাজের রান আউট নিয়ে বিতর্ক, নিয়ম কী বলছে

পাকিস্তানি ক্রিকেটারকে কেনায় বিপাকে ভারতীয় মালিকানাধীন দল

বিস্ফোরক পাকিস্তানের লাগাম টানছে বাংলাদেশ

এবারও টস জিতল বাংলাদেশ, ব্যাটিংয়ে পাকিস্তান

সাংবাদিকের বিরুদ্ধে কেন আইনি নোটিশ পাঠালেন পাকিস্তানি ক্রিকেটার

বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় ওয়ানডে দেখবেন কোথায়

১০০ বলের টুর্নামেন্টে খেলতে তর সইছে না মোস্তাফিজের

বিশ্বকাপ ইস্যুতে ট্রাম্পকে পাল্টা জবাব দিল ইরান

আজ পাকিস্তানকে হারালেই আইসিসির কাছ থেকে সুখবর পাবে বাংলাদেশ