হোম > খেলা > ক্রিকেট

যৌন হয়রানির প্রতি জিরো টলারেন্স, বলছেন মুশফিক

ক্রীড়া ডেস্ক    

জাহানারার অভিযোগ প্রমাণিত হলে দোষীদের কঠোর শাস্তি চান মুশফিক। ছবি: ফেসবুক

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জু ও নারী বিভাগের সাবেক ইনচার্জ তৌহিদ রহমানের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন পেসার জাহানারা। এক ইউটিউব চ্যানেলে দেওয়া তাঁর সাক্ষাৎকার আলোচনার ঝড় তুলেছে দেশের ক্রীড়াঙ্গনে। অভিযোগ প্রমাণিত হলে দোষীদের যথাযথ শাস্তি চান মুশফিকুর রহিম।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আজ মুশফিক লেখেন, ‘সম্প্রতি আমাদের ক্রিকেট সম্প্রদায়ে ছড়িয়ে পড়া কিছু ভয়াবহ খবরের কথা জানতে পেরেছি। আমি যদিও ঘটনার দুই দিক বা পুরো সত্যটা জানি না, তবুও আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই পৃথিবীতে কোনো ধরনের হয়রানির স্থান নেই। আপনি যেই হোন না কেন, আপনার লিঙ্গ বা অবস্থান যাই হোক না কেন।’

মুশফিক আরও লেখেন, ‘যদি অভিযোগগুলো প্রমাণিত হয়, তাহলে দোষীদের অবশ্যই যথাযথ শাস্তি ও জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। যারা এই কঠিন অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন, তাদের প্রতি আমার পূর্ণ সমর্থন ও সংহতি রইল। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথ দেখান এবং ক্ষতিগ্রস্তদের শক্তি ও ধৈর্য দান করুন।’

লেখার পাশাপাশি ছবির মাধ্যমে ‘যৌন হয়রানির প্রতি জিরো টলারেন্স’ নীতির বার্তা দেন মুশফিক।

জাহানারার অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করেছে বিসিবি। সেই কমিটি বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবে বলে আশা করছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ফেসবুকে তিনি লেখেন, ‘বাংলাদেশের ক্রিকেট ও গোটা ক্রীড়াঙ্গনের স্বার্থে জাহানারা আলমের প্রতিটি অভিযোগ বিসিবি গুরুত্ব দিয়ে দেখবে আশা করি। আশা করি, বিসিবির তদন্ত কমিটি পুরোপুরি প্রভাবমুক্ত থেকে কাজ করবে এবং অভিযোগের সত্যতা পেলে দায়ীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিশ্চিত করবে, যেন এসবের পুনরাবৃত্তি আর কখনো না হয়। বাংলাদেশের ক্রীড়াঙ্গন নিরাপদ হোক সবার জন্য।’

জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক তামিম ইকবাল বিসিবির বাইরেও সরকারি পর্যায়ে আলাদা তদন্ত কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন।

কবে অবসর নিচ্ছেন নেইমার

পাকিস্তান বাংলাদেশে আসছে ৯ মার্চ, সব ম্যাচ মিরপুরে

এশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ দল

‘প্রথম বিশ্বকাপ’ খেলতে না পেরে হৃদয়ভঙ্গ সাইফের

ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরতে চায় বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে দর্শকের রেকর্ড

দ্য হান্ড্রেডের নিলামে মোস্তাফিজ

শাদাবকে পাল্টা জবাব দিলেন আফ্রিদি

শিক্ষক হিসেবে কীভাবে মিথ্যা বলেন, আসিফ নজরুলকে কোচ সালাহ উদ্দীন

পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে ভারতকে পেল বাংলাদেশ