হোম > খেলা > ক্রিকেট

বিশ্বকাপের মাঝপথে আরেক দফা ধাক্কা খেল শ্রীলঙ্কা

ক্রীড়া ডেস্ক    

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন মাথিসা পাতিরানা। ছবি: ক্রিকইনফো

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ যাত্রা শুরু করতে না করতেই শ্রীলঙ্কা হারায় তারকা অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে। হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ায় বিশ্বকাপ থেকে ছিটকে যান তিনি। এবার লঙ্কানরা হারাল আরেক তারকা ক্রিকেটারকে। আইসিসির এই ইভেন্ট শেষ হয়ে গেল মাথিসা পাতিরানার।

মাংসপেশির চোটে পড়ায় এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন পাতিরানা। আজ এক সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কার ব্যাটিং পরামর্শক বিক্রম রাঠোর বলেন, ‘আমার ধারণা টুর্নামেন্টের বাকি অংশের জন্য সে আনফিট। তার ছিটকে যাওয়ার খবরই আপনারা পাবেন। তার বদলি খেলোয়াড় নিয়ে আমরা ভাবছি। এখনো আলাপ-আলোচনা চলছে।’ স্ক্যানের পর জানা গেছে যে পাতিরানার চোট থেকে সেরে উঠতে কয়েক সপ্তাহ সময় লাগবে।

পাতিরানার জায়গায় দিলশান মাদুশঙ্ক, নুয়ান তুষারা, বিনুরা ফার্নান্দো—এই তিন পেসারকে নেওয়ার কথা শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) পরিকল্পনায় ছিল বলে ক্রিকইনফোর আজকের এক প্রতিবেদনে জানা গেছে। শেষ পর্যন্ত মাদুশঙ্ককেই নিল শ্রীলঙ্কা। আগামীকাল কলম্বোর প্রেমাদাসায় বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে শুরু হবে শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে। দুটি দলই সুপার এইট নিশ্চিত করেছে। আগামীকালের ম্যাচটি তাই সুপার এইটের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার ম্যাচ।

পাল্লেকেলেতে পরশু ‘বি’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া। এই ম্যাচে অস্ট্রেলিয়ার ইনিংসের তৃতীয় ওভারের চতুর্থ বল করার পর বাঁ পায়ের মাংসপেশিতে হাত দিয়ে বসে পড়েছিলেন পাতিরানা। চোট এতটাই গুরুতর ছিল যে মাত্র ৪ বল করেই তাঁর ম্যাচ শেষ হয়েছিল। খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছেড়েছিলেন তিনি। শেষ পর্যন্ত বিশ্বকাপই শেষ হয়ে গেল শ্রীলঙ্কার এই পেসারের।

দুই ক্রিকেটার ছিটকে যাওয়ায় শ্রীলঙ্কা নিয়েছে ‘লাইক টু লাইক রিপ্লেসমেন্ট’। হাসারাঙ্গার জায়গায় নিয়েছে লেগস্পিনার দুশান হেমন্তকে। এবার এসএলসি পাতিরানার পরিবর্তে নিল মাদুশঙ্ককে। এরই মধ্যে সুপার এইটের লাইনআপও ঠিক হয়ে গেছে। সুপার এইটের দ্বিতীয় গ্রুপে লঙ্কানদের প্রতিপক্ষ পাকিস্তান, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড।

আমাদের সঙ্গে প্রতারণা করেছে অস্ট্রেলিয়া, বলছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার

‘জিম্বাবুয়ের কাছে ভরাডুবির কথা অস্ট্রেলিয়ার বারবার মনে পড়বে’

বাংলাদেশকে পরের বিশ্বকাপের টিকিট দিল আইসিসি

নামিবিয়াকে বিধ্বস্ত করে সুপার এইটের টিকিট কাটল পাকিস্তান

বিসিবি সভাপতি নয়, নাকভির চোখে ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজনের ‘আসল নায়ক’ তাহলে কে

বিশ্বকাপজয়ী মেসুত ওজিল এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে

দেশের খেলাধুলাকে দলীয় ও রাজনীতিমুক্ত করার অঙ্গীকার আমিনুল হকের

ইমরান খানকে মেরে ফেলার হুমকি দিয়েছেন পিসিবি চেয়ারম্যান

আমিরাতকে উড়িয়ে দক্ষিণ আফ্রিকার চারে চার

১২ বছর পর আফগানদের এমন দুর্দশা