হোম > খেলা > ক্রিকেট

ক্রিকেটার তাসকিনের বিরুদ্ধে থানায় বন্ধুর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

তাসকিন আহমেদ। ছবি: ফাইল ছবি

‎বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার তাসকিন আহমেদের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন সিফাত সৌরভ নামে এক ব্যক্তি। নিজেকে তাসকিনের বাল্যবন্ধু দাবি করে সৌরভ অভিযোগ করেন, কথা কাটাকাটির এক পর্যায়ে তাঁকে মারধর করেন তাসকিন।

আজ সোমবার মিরপুর মডেল থানায় এই অভিযোগ করেন তিনি। অভিযোগের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোকন।

‎ওসি সাজ্জাদ বলেন, সিফাত সৌরভ নামের এক ব্যক্তি তাসকিন আহমেদের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ করেছেন। তিনি তাসকিন আহমেদের পূর্বপরিচিত। তাঁর বাল্যবন্ধু বলে জানিয়েছেন সৌরভ। কথা কাটাকাটির এক পর্যায়ে মারধর করা হয়েছে বলে অভিযোগ করেছেন।

‎ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান ওসি।

বাংলাদেশি আম্পায়ারের কাছে হেরেই গেলেন রিশাদ

বিয়ে নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করায় খেপেছেন পাকিস্তানি ক্রিকেটার

‘ইরানের বিশ্বকাপে খেলার সম্ভাবনা খুবই কম’

ফ্রান্সের ফুটবলে তুলকালাম, ২৭ খেলোয়াড়ের ২৪ জনকেই লাল কার্ড

আইসিসির সেরাদের তালিকায় দুই বিশ্বকাপজয়ীর সঙ্গে দক্ষিণ আফ্রিকার তরুণ ক্রিকেটার

মাঠে নামার আগেই দুঃসংবাদ পেলেন রিশাদরা

ফ্রান্সের জন্য ইউরোপের বড় এক ক্লাবকেও ফিরিয়ে দিয়েছেন জিদান

মানসিক যন্ত্রণা থেকেই আইপিএলকে বিদায় বলেন অশ্বিন

১৬ লাখ টাকার স্পিন বোলিং মেশিন কী কাজে লাগাবে বিসিবি

‘রেফারির ১০ বিতর্কিত সিদ্ধান্তের সুবিধা পেয়েছে বার্সেলোনা’