হোম > খেলা > ক্রিকেট

নিউজিল্যান্ডের কাছে ধবলধোলাইয়ের পর আইসিসির শাস্তিও পেল পাকিস্তান

ক্রীড়া ডেস্ক    

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডেতেই আইসিসির শাস্তি পেয়েছে পাকিস্তান। ছবি: ক্রিকইনফো

নিউজিল্যান্ড সিরিজটা পাকিস্তানের কেটেছে দুঃস্বপ্নের মতো। মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বাধীন পাকিস্তান ওয়ানডে সিরিজে হয়েছে ধবলধোলাই। এই সিরিজেই পাকিস্তানকে হ্যাটট্রিক শাস্তি দিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।

তিন ওয়ানডের তিনটিতেই স্লো ওভার রেটের কারণে পাকিস্তানকে শাস্তি দিয়েছে আইসিসি। সিরিজের তৃতীয় ওয়ানডেতে পাকিস্তানের ক্রিকেটারদের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়েছে। ক্রিকেটের অভিভাবক সংস্থা আজ এক মিডিয়া বিজ্ঞপ্তিতে সেটা নিশ্চিত করেছে। আইসিসির আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে বোলিং শেষ করতে না পারলে প্রতি ওভারের জন্য ম্যাচ ফি-এর পাঁচ শতাংশ করে জরিমানা করা হয়। পাকিস্তান এক ওভার কম বোলিং করেছিল। সেই ম্যাচের মাঠের আম্পায়ার ক্রিস ব্রাউন ও পল রাইফেল, তৃতীয় আম্পায়ার মাইকেল গফ এবং চতুর্থ আম্পায়ার ওয়েন নাইটস, তৃতীয় আম্পায়ার পল রাইফেল এবং চতুর্থ আম্পায়ার ক্রিস ব্রাউন অভিযোগ এনেছেন। শাস্তি দিয়েছেন ম্যাচ রেফারি জেফ ক্রো। পাকিস্তান অধিনায়ক রিজওয়ান দোষ স্বীকার করে নেওয়ায় শুনানির প্রয়োজন পড়েনি।

মাউন্ট মঙ্গানুইয়ে পরশু সিরিজের তৃতীয় ওয়ানডেতে পাকিস্তান নেমেছিল ধবলধোলাই এড়ানোর মিশনে। বাজে আউটফিল্ডের কারণে ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে ৪২ ওভারে নিয়ে আসা হয়। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া নিউজিল্যান্ড ৪২ ওভারে ৮ উইকেটে করেছে ২৬৪ রান। জয়ের লক্ষ্যে নামা পাকিস্তান ৪০ ওভারে ২২১ রানে গুটিয়ে যায়। ৪৩ রানে জিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে জিতল নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ও দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানি ক্রিকেটারদের ম্যাচ ফির ১০ ও ৫ শতাংশ জরিমানা করা হয়েছে। আর টি-টোয়েন্টি, ওয়ানডে সিরিজ মিলিয়ে ৮ ম্যাচের মধ্যে পাকিস্তান জিতেছে কেবল ১ ম্যাচ। সেই জয় এসেছে কিউইদের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৪-১ ব্যবধানে জিতেছিল নিউজিল্যান্ড।

বিশ্বকাপ-ভাবনায় রেখে শুরু পাকিস্তান সিরিজ

ভারতে আটকা পড়া ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকার জন্য আইসিসির বিশেষ ব্যবস্থা

ভারত-নিউজিল্যান্ড ফাইনাল কেন দেখেননি কোহলি

রিশাদকে কীভাবে সামলাবে পাকিস্তান

নারী ফুটবলারদের দেশে ফিরতে বলল ইরান

বাংলাদেশ-পাকিস্তান সিরিজে রোজাদারদের জন্য বিসিবির বিশেষ ব্যবস্থা

অস্ট্রেলিয়ার হোটেল থেকে পালান ৫ ইরানি নারী ফুটবলার, ফেঁসে যান একজন

মাথায় আঘাত পেয়ে এবার সিরিজই শেষ জিম্বাবুয়ের নারী ক্রিকেটারের

বাংলাদেশের বিপক্ষে অভিষেক হচ্ছে পাকিস্তানের তিন ক্রিকেটারের

বিশ্বকাপ জেতার পর শাস্তির খবর শুনলেন ভারতীয় পেসার