হোম > খেলা > ক্রিকেট

পাকিস্তানকে আসিফ নজরুলের ধন্যবাদ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে ধন্যবাদ জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। ছবি: ফাইল ছবি

বাংলাদেশের সমর্থনেই যে পাকিস্তান বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করছে, সেটা গতকাল স্পষ্ট করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের পাশে থাকায় পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ গতকাল মন্ত্রিসভায় যা বলেছেন, সেটা উদ্ধৃত করে আসিফ নজরুল আজ সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে ক্রীড়া উপদেষ্টা লিখেছেন, ‘ধন্যবাদ পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে তাঁর দেশ ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। বুধবার মন্ত্রিসভার সদস্যদের তিনি বলেন, আমরা ভারতের বিপক্ষে ম্যাচ খেলব না। কারণ, খেলার মাঠে কোনো রাজনীতি থাকা উচিত নয়। আমরা খুব ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি। আমাদের সম্পূর্ণভাবে বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত। আমি মনে করি এটি খুবই উপযুক্ত সিদ্ধান্ত।’’

নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ ক্রিকেট দলকে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়ার অনুমতি দেয়নি সরকার। গত ২২ জানুয়ারি বিশ্বকাপে বাংলাদেশের না খেলার সিদ্ধান্ত সরকারিভাবে জানিয়েছিলেন আসিফ নজরুল। লিটন দাস-নুরুল হাসান সোহানদের সঙ্গে ঢাকার এক পাঁচতারকা হোটেলে কথাবার্তা শেষে সাংবাদিকদের ক্রীড়া উপদেষ্টা বলেছিলেন, ‘আমাদের সিদ্ধান্ত পরিবর্তন হওয়ার কোনো রকম সুযোগ নেই। আইসিসি থেকে সুবিচার পাইনি। এখনো আশা করব, আইসিসি সুবিচার করবে। আমাদের যে বিশ্বকাপ খেলার অধিকার, যেটা শ্রীলঙ্কা আমাদের খেলার সুযোগ করে দিয়েছে এবং বহু নজির পৃথিবীতে আছে যে, অন্য একটা ভেন্যুতে নিরাপত্তাঝুঁকির কারণে খেলা হচ্ছে।’

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশ শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করে নেওয়ায় স্কটল্যান্ড সুযোগ পেয়েছে। আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে স্কটল্যান্ড এখন ১৪ নম্বরে অবস্থান করছে। ক্রিকেট স্কটল্যান্ড ২৬ জানুয়ারি রিচি বেরিংটনকে অধিনায়ক করে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। মূল সদস্যের সঙ্গে দুজন ট্রাভেলিং রিজার্ভ ও তিনজন নন-ট্রাভেলিং রিজার্ভ নিয়েছে স্কটল্যান্ড। আফগান বংশোদ্ভূত পেসার জাইনুল্লাহ ইহসান স্কটল্যান্ডের বয়সভিত্তিক দলে নিয়মিত খেললেও আন্তর্জাতিক ক্রিকেটে এখনো খেলেননি।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘সি’ গ্রুপে স্কটল্যান্ডের প্রতিপক্ষ ইতালি, ইংল্যান্ড, নেপাল ও ওয়েস্ট ইন্ডিজ। ৭ ফেব্রুয়ারি বিশ্বকাপ শুরুর দিনই কলকাতার ইডেন গার্ডেনসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে স্কটল্যান্ড। ৯ ও ১৪ ফেব্রুয়ারি কলকাতাতেই ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে খেলবে স্কটল্যান্ড। মুম্বাইয়ের ওয়াংখেড়েতে গ্রুপপর্বের শেষ ম্যাচে ১৭ ফেব্রুয়ারি নেপালের বিপক্ষে খেলবে স্কটিশরা।

ভারত জুজু কাটিয়ে শিরোপার আনন্দ

টাইব্রেকারে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

টাইব্রেকারে গড়াল বাংলাদেশ-ভারত ফাইনাল

পিএসএলে ওপেনিংয়ে নেমেই ইমনের ঝোড়ো ব্যাটিং

সমতায় থেকে বিরতিতে বাংলাদেশ-ভারত

মঈন আলীর সঙ্গে বিবাদের গুঞ্জন, কী বলছেন ওয়ার্নার

ফাইনালেও একাদশে নেই ডেকলান সুলিভান

অচলাবস্থার সমাধানে ক্লাবের সঙ্গে বসছে বিসিবি

এবার সরে দাঁড়ালেন ইতালির কোচ

কেন ফ্রান্স থেকে অবসর নিতে চেয়েছিলেন এমবাপ্পে