হোম > খেলা > ক্রিকেট

না ফেরার দেশে সাঙ্গাকারার বাবা

ক্রীড়া ডেস্ক    

মারা গেছেন কুমার সাঙ্গাকারার বাবা ক্ষেমা সাঙ্গাকারা। ছবি: সংগৃহীত

মারা গেলেন কুমার সাঙ্গাকারার বাবা ক্ষেমা সাঙ্গাকারা। আজ বিকেলে তিনি চলে গেছেন না ফেরার দেশে। ক্যান্ডির স্বনামধন্য আইনজীবী ও সাঙ্গাকারার প্রথম কোচের মৃত্যুর খবর পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে।

সাঙ্গাকারার বাবার মরদেহ ক্যান্ডিতে তাঁর বাসভবনে রাখা হবে বলে পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। পারিবারিক বিবৃতিতে বলা হয়েছে, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে আমরা অ্যাটর্নি-অ্যাট-ল এস. কে. সাঙ্গাকারার মৃত্যুর খবর জানাচ্ছি।তিনি ছিলেন কুমারীর স্নেহময় স্বামী। তুষারি, ভেমিন্দ্র, সারাঙ্গা এবং কুমারের প্রিয় বাবা। সঞ্জয়, নিপুনি, রু এবং ইয়েহালির প্রিয় শ্বশুর। তেহান, মেতভান, নেথ্যা, বিনয়া, কায়া, শেঠ, কবিথ এবং সাইরির প্রিয় দাদা। আত্মীয়স্বজন এবং বন্ধুরা যেন শেষ শ্রদ্ধা জানাতে পারেন, সেজন্য তাঁর মরদেহ ক্যান্ডিতে তাঁর বাসভবনে রাখা হবে। পরিবারের প্রাইভেসির ব্যাপারটাও যেন দেখা হয়।’

ক্ষেমার শেষকৃত্য আগামীকাল হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। পারিবারিক বিবৃতিতে বলা হয়েছে, ‘৪ মার্চ সন্ধ্যা ৬ টায় (স্থানীয় সময়) ক্যান্ডির মাহাইয়াওয়াতে তাঁর শেষকৃত্য হবে। তার আগে বিকেল ৪টা ৩০ মিনিটে শবদেহ নিয়ে বাসভবন ছাড়বেন তাঁর নিকটাত্মীয়রা। পরিবার, বন্ধুবান্ধব, সহকর্মী এবং যারা তাঁকে চিনতেন, সকলেই তাঁকে খুব মিস করবেন।’

সাঙ্গাকারার বাবা ক্ষেমার কোনো ক্রিকেটীয় ব্যাকগ্রাউন্ড নেই। তবু ছেলের ক্রিকেটার হওয়ার পেছনে তাঁর (ক্ষেমা) অবদান অপরিসীম। ছোটবেলায় সাঙ্গাকারার জন্য ঘণ্টার পর ঘণ্টা সময় দিতেন ক্ষেমা। এমনকি সাঙ্গাকারা বিশ্ববিখ্যাত ক্রিকেটার হওয়ার পরও তাঁর বাবা মনে করতেন, ছেলের (সাঙ্গাকারা) এখনো অনেক কিছু অর্জন করা বাকি। বাবা কীভাবে অনুপ্রেরণা জুগিয়েছেন, সেটা অবসরের সময় উল্লেখ করেছিলেন সাঙ্গাকারা।

২০০০ থেকে ২০১৫ পর্যন্ত ১৩৪ টেস্ট, ৪০৪ ওয়ানডে ও ৫৬ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন সাঙ্গাকারা। স্যার ডন ব্র্যাডম্যানের পর টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ ১১ ডাবল সেঞ্চুরি করেছেন সাঙ্গাকারা। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন লঙ্কান এই উইকেটরক্ষক ব্যাটার। বর্তমানে তিনি আইপিএল ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালসের ডিরেক্টর অব ক্রিকেট ও প্রধান কোচের দায়িত্বে আছেন। লঙ্কান এই কিংবদন্তি আইসিসির হল অব ফেমে জায়গা করে নিয়েছেন।

মধ্যপ্রাচ্যের যুদ্ধের বলি ইংল্যান্ডও

‘আমরা এখানে বলির পাঁঠা হতে আসিনি’, চীনকে চমকে দিয়ে বাংলাদেশ কোচ

‘গত দুই বছরে আমার কোনো ইনকাম সোর্স নেই’

চীনের সামনে বাংলাদেশের প্রাচীর হয়ে দাঁড়ালেন মিলি

এশিয়ান কাপ খেলতে গিয়ে বিপাকে ভারত

বিশ্বকাপ ব্যর্থতায় কঠিন সিদ্ধান্ত নিচ্ছে আফগানিস্তানও

‘পাকিস্তানি ক্রিকেটারদের চেয়ে নির্বাচকদের বেশি জরিমানা করা উচিত’

হেরেও চ্যাম্পিয়ন চীনের কুর্নিশ পেল বাংলাদেশ

বৃষ্টিতে ম্যাচ ভেসে গেলে এবার কপাল পুড়বে ভারতের

দারুণ খেলেও শেষের ভুলে পিছিয়ে থেকে বিরতিতে বাংলাদেশ