হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশ-পাকিস্তান অলিখিত ফাইনাল ঠিকঠাক হবে তো

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

বৃষ্টির কারণে দ্বিতীয় ওয়ানডেতে দুই ঘণ্টার বেশি সময় খেলা বন্ধ ছিল। ছবি: এএফপি

বাংলাদেশ নাকি পাকিস্তান—সিরিজ জিতবে কোন দল? এই উত্তর পাওয়া যাবে আজ। সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচে আজ দুপুরে মাঠে নামবে দুই দল। প্রথম দুই ওয়ানডে শেষে ১-১ সমতায় বাংলাদেশ-পাকিস্তান। অলিখিত ফাইনালে তাই জিততে মরিয়া উভয় দল। দুই দলের লড়াই ছাপিয়ে চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি।

সিরিজের দ্বিতীয় ম্যাচে বৃষ্টি আইনে ১২৮ রানের জয় তুলে নেয় পাকিস্তান। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি ক্রিকেটের চিরশত্রু বৃষ্টির কারণে দুই ঘণ্টারও বেশি সময় বন্ধ ছিল। সিরিজ নির্ধারণী ম্যাচেও হানা দিতে পারে বৃষ্টি। আবহাওয়ার পূর্বাভাস বলছে সেই কথাই।

ঢাকায় আজ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ ঢাকায় বৃষ্টির সম্ভাবনা আছে। পুরো দিনই আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। আছে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও। বাংলাদেশ এবং পাকিস্তানের সিরিজের শেষ ওয়ানডেও শুরু হবে যথারীতি দুপুর ২টা ১৫ মিনিটে। আবহাওয়ার খবর দেওয়া বিশ্বস্ত ওয়েবসাইটে আকুওয়েদারের তথ্যমতে, ঢাকায় আজ বৃষ্টির সম্ভাবনা ৫৫ শতাংশ। বজ্রবৃষ্টির সম্ভাবনা আছে ৫২ শতাংশ।

আশার কথা হলো, ম্যাচ শুরুর সময় বৃষ্টির সম্ভাবনা ১৪ শতাংশ। অর্থাৎ যথা সময়েই শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির সম্ভাবনাও বেড়ে যাবে; সেটাই চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। আকুওয়েদার জানিয়েছে, বিকেল ৪টায় বৃষ্টির সম্ভাবনা ৪৩ শতাংশ,৫টায় ৪৭ শতাংশ। সন্ধ্যা ৬টায় বৃষ্টির সম্ভাবনা থাকবে ৫১ শতাংশ। সন্ধ্যার পর বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে যাবে। সন্ধ্যা ৭টায় বৃষ্টির সম্ভাবনা আছে ২৫ শতাংশ।

দ্বিতীয় ওয়ানডেতে আগে ব্যাট করে ২৭৪ রান তোলে পাকিস্তান। লক্ষ্য তাড়ায় বাংলাদেশের ৬.৩ ওভার ব্যাটিংয়ের পর বৃষ্টি নামলে খেলা বন্ধ হয়। বৃষ্টির সঙ্গে সেদিন শিলাও পড়েছে। দুই ঘণ্টার বেশি সময় পর খেলা শুরু হলে স্বাগতিকেদের সামনে ৩২ ওভারে ২৪৩ রানের নতুন লক্ষ্য দেওয়া হয়। রান তাড়া করতে নেমে মাত্র ১১৪ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ।

অলিখিত ফাইনালে পাকিস্তানকে ২৯১ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

অবসরে পাকিস্তানের চ্যাম্পিয়নস ট্রফিজয়ী অধিনায়ক

আরেক তামিমে ঘুচল পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরির অপেক্ষা

আমরা দুজনই আগুন—অভিষেকের সঙ্গে জুটি প্রসঙ্গে স্যামসন

পাকিস্তানের বিপক্ষে ১১ বছরের অপেক্ষা ফুরাল বাংলাদেশের

বাংলাদেশ সিরিজের আগমুহূর্তেই কেন বাবর-ফখর চোটে, পিসিবির কাছে তদন্তের দাবি

মেয়েদের দাপটের দিনে নিউজিল্যান্ডের ছেলেদের অসহায় আত্মসমর্পণ

এক ম্যাচ খেলেই বাংলাদেশ দল থেকে বাদ কিউবা মিচেল

বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল পাকিস্তান

যুদ্ধ পরিস্থিতির মাঝেই বিশ্বকাপ প্লে-অফ খেলবে ইরাক