হোম > খেলা > ক্রিকেট

নারী ক্রিকেটে যৌন হয়রানির তদন্ত কমিটিতে আরও দুজন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর মনোনয়নপত্র জমার ব্যাপারে ঢাকার চারটি ক্লাবের মালিকানা নিয়ে দ্বন্দ্ব। ছবি: বিসিবি

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক এবং টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগের তদন্ত করতে কদিন আগেই তিন সদস্যের কমিটি গঠন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেই কমিটিতে নতুন করে গতকাল যুক্ত হয়েছেন আরও দুজন—ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. নাইমা হক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার মুহাম্মদ মুস্তাফিজুর রহমান খান।

আর আগে ঘোষিত কমিটিতে ছিলেন সাবেক বিচারপতি তারিক উল হাকিম ও ব্যারিস্টার সরওয়াত সিরাজ শুক্লা রয়েছেন এবং বিসিবির পরিচালক রুবাবা দৌলা। জাতীয় দলের নারী ক্রিকেটার জাহানারা আলম সম্প্রতি যৌন নিপীড়নের অভিযোগ তুলেছিলেন মঞ্জুর বিরুদ্ধে। তাঁর মুখ খোলার পর সাবেক ক্রিকেটার রুমানা আহমেদও জাহানারার সমর্থনে কোচের বিরুদ্ধে বিষোদ্‌গার করেছিলেন। সব মিলিয়ে ৮ নভেম্বর বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারক তারিক উল হাকিমকে আহ্বায়ক করে তিন সদস্যের কমিটি গঠন করে বিসিবি।

আজ দুজন সদস্য যোগ হওয়ায় তদন্ত কমিটির গঠন দাঁড়াল নিম্নরূপ—

চেয়ারম্যান: তারিক উল হাকিম, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি

সদস্য: অধ্যাপক ড. নাইমা হক, সাবেক চেয়ারম্যান, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বর্তমান সদস্য, আইন কমিশন, বাংলাদেশ, ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা, সিনিয়র অ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট ও সভাপতি, বাংলাদেশ মহিলা ক্রীড়া সমিতি, ব্যারিস্টার মুহাম্মদ মুস্তাফিজুর রহমান খান, সিনিয়র অ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট, রুবাবা দৌলা, পরিচালক, বিসিবি।

সরকার ক্রিকেটীয় স্বায়ত্তশাসনের গলায় ছুরি ধরেছে, আইসিসির হস্তক্ষেপ চেয়ে বুলবুল

অবসর নিয়ে নীরবতা ভাঙলেন মোস্তাফিজের সতীর্থ

মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার ওয়ার্নার, খেলতে কি পারবেন পিএসএলে

নির্বাচনের ঘোষণা দিলেন তামিম

হেরে এশিয়ান কাপ থেকে বিদায় বাংলাদেশের

নিষেধাজ্ঞা ঝুঁকিতে ভিনি-এমবাপ্পেসহ ছয় ফুটবলার

তামিমের কমিটির ১১ জনের পাঁচজন চট্টগ্রামের, তিন মন্ত্রীর সন্তান, আছেন প্রতিমন্ত্রীর স্ত্রীও

পিটারসেনের আইপিএল নিয়ে মন্তব্যের জেরে ইংল্যান্ডকে ধুয়ে দিলেন মোদি

কোন ক্ষমতাবলে বুলবুলের কমিটি ভেঙে দিল ক্রীড়া পরিষদ

বোর্ড ভাঙার খবর শুনে বিসিবি ছাড়লেন বুলবুল