হোম > খেলা > ক্রিকেট

এবার বোর্ডের বিরুদ্ধে আপিল করলেন পাকিস্তানি তারকা ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক    

পিসিবির বিরুদ্ধে আপিল করেছেন ফখর জামান। ছবি: সংগৃহীত

বল টেম্পারিং ইস্যুতে ফেঁসে গেছেন লাহোর কালান্দার্সের ফখর জামান। এরই মধ্যে পেয়েছেন দুই ম্যাচের নিষেধাজ্ঞা। ফখরও হাল ছাড়ার পাত্র নন। পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) চ্যালেঞ্জ করলেন এই বাঁহাতি ব্যাটার।

পিসিবি পরশু এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফখরকে পিএসএলে দুই ম্যাচ নিষিদ্ধ করেছে। তিনিও আর দেরি করেননি। পিসিবির দেওয়া শাস্তির বিরুদ্ধে আপিল করেছেন। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ গতকাল সূত্রের বরাতে তা নিশ্চিত করেছে। লাহোর কালান্দার্সও ফখরের আপিলকে সমর্থন জানিয়েছে। ফ্র্যাঞ্চাইজিটির মতে ফখরের বিরুদ্ধে আনা এই অভিযোগ ভিত্তিহীন।

রোববার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে মুখোমুখি হয় লাহোর কালান্দার্স-করাচি কিংস। ১৩১ রানের লক্ষ্য তাড়া করে সেদিন ৪ বল হাতে রেখে ৩ উইকেটে জেতে করাচি। যেখানে শেষ মুহূর্তে বল টেম্পারিংয়ের দায়ে ৫ রান জরিমানা গুনতে হয় লাহোরকে। অভিযোগ আসে ফখরের বিরুদ্ধে। কিন্তু পাকিস্তানি তারকা ব্যাটার অভিযোগ প্রত্যাখ্যান করেন এবং সেটা ডিসিপ্লিনারি কমিটি পর্যন্ত নেওয়ার চ্যালেঞ্জ করেন। তাতেই বিপদ বাড়ে। ফখরকে দুই ম্যাচের নিষেধাজ্ঞার শাস্তি দেন ম্যাচ রেফারি রোশান মহানামা।

লাহোর কালান্দার্সে খেলছেন দুই বাংলাদেশি মোস্তাফিজুর রহমান ও পারভেজ হোসেন ইমন। দুজনেই লাহোরের দুই ম্যাচের একাদশে ছিলেন। মোস্তাফিজ ৮ ওভারে ৩৯ রানে নিয়েছেন ২ উইকেট। ১৮ ডট দিয়েছেন। আর সচরাচর টপ অর্ডারে ব্যাটিং করলেও পিএসএলে দুটি ম্যাচে তিনি চার নম্বরে খেলেছেন। সর্বসাকল্যে করেছেন ২৬ রান।

দুই ম্যাচে এক জয় ও এক হারে দুই পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চারে লাহোর। টুর্নামেন্টে অংশ নিচ্ছে আট দল। আগামীকাল নিজেদের তৃতীয় ম্যাচে লাহোর খেলতে নামবে মুলতান সুলতানসের বিপক্ষে।

ঢাকার দখলকৃত মাঠ পুনরুদ্ধার করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

‘আমি মুসলিম, আলহামদুলিল্লাহ’

পাকিস্তান বোর্ডকে ধুয়ে দিলেন ইউনিস খান

হঠাৎ কেন অবসরে দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটার

ভিনির বিরুদ্ধে বোমা ফাটালেন আর্জেন্টাইন ফুটবলার

বিশ্বকাপ ফাইনালের টিকিট কাটতে সর্বোচ্চ কত খরচ করতে হবে

রিশাদরা কি জয়ের দেখা পাবেন পিএসএলে

জয় দিয়ে বাছাইপর্ব শুরু করল বাংলাদেশ

কৌশলের ওস্তাদসহ মোস্তাফিজকে আর কী কী নামে ডাকল লাহোর

ইতালির ফুটবলে হচ্ছেটা কী, ফেডারেশনে সমর্থকদের ডিম