হোম > খেলা > ক্রিকেট

নেদারল্যান্ডসকে উড়িয়ে সুপার এইটের আশা টিকিয়ে রাখল যুক্তরাষ্ট্র

ক্রীড়া ডেস্ক    

টুর্নামেন্টে এটা যুক্তরাষ্ট্রের প্রথম জয়। ছবি: ক্রিকইনফো

নিজেদের ইনিংস শেষে কিছুটা নির্ভার ছিল যুক্তরাষ্ট্র। ব্যাটাররা বড় পুঁজি এনে দেওয়ার পর বোলাররাও নিজেদের কাজটা করেছেন দারুণভাবেই। ব্যাটে-বলে দাপট দেখিয়ে নেদারল্যান্ডসকে ৯৩ রানের বড় ব্যবধানে হারিয়েছে যুক্তরাষ্ট্র। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে এটা তাদের প্রথম জয়।

চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে সাইতেজা মোকামাল্লার ফিফটিতে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৬ রান তোলে যুক্তরাষ্ট্র। জবাবে ২৫ বল থাকতেই ১০৩ রানে গুটিয়ে যায় নেদারল্যান্ডস। এই জয়ে সুপার এইটের আশা টিকিয়ে রাখল যুক্তরাষ্ট্র। ২ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে তারা। শেষে ম্যাচে আগামী ১৫ ফেব্রুয়ারি নামিবিয়ার বিপক্ষে মাঠে নামবে মোনাঙ্ক প্যাটেলের দল। সে ম্যাচে জয়ের পাশাপাশি অন্যান্য ম্যাচের সমীকরণও তাদের পক্ষে আসতে হবে। তবেই শেষ আটে জায়গা করে নিতে পারবে যুক্তরাষ্ট্র। গ্রুপের ওপরের স্থান দুটিতে আছে ভারত ও পাকিস্তান। উভয় দলের সংগ্রহ ৪ পয়েন্ট।

যুক্তরাষ্ট্রকে বড় পুঁজি এনে দিতে ৫১ বলে ৫ চার ও ৪ ছক্কায় ৭৯ রানের ইনিংস খেলেন মোকামাল্লা। রনজনের ব্যাট থেকে আসে ৪৮ রান। ২৪ বল খেলেন তিনি। এ ছাড়া প্যাটেল ৩৬ এবং শায়ন জাহাঙ্গীর করেন ২০ রান। ৪ উইকেট নেন বাস দে লিডি। ৩৭ রান দেন এই পেসার। লোগান ভ্যান বিক, কাইল ক্লেইন ও ফ্রেড ক্লাসেন একটি করে উইকেট নেন।

রান তাড়া করতে নেমে নেদারল্যান্ডসের কোনো ব্যাটারই যুক্তরাষ্ট্রের বোলারদের সামনে দাঁড়াতে পারেননি। ১৭ বলে সর্বোচ্চ ২৩ রান করেন দে লিডি। অধিনায়ক স্কট এডওয়ার্ডস এনে দেন ২০ রান। ম্যাক্স ও ডাউড করেন ১৩ রান। যুক্তরাষ্ট্রের হয়ে বল হাতে সবচেয়ে সফল হারমিত সিং। ২১ রানে ৪ উইকেট এই স্পিনার। শাডলি ভ্যান শালকউইকের শিকার তিনটি। ২১ রান দেন তিনি।

সুপার এইটে যেতে অস্ট্রেলিয়ার সামনে যে সমীকরণ

সকালে ফিরছেন বিসিবি সভাপতি, যাবেন না ভারত-পাকিস্তান ম্যাচে

পাকিস্তান ম্যাচের আগে ভারতকে অশ্বিনের সতর্কবার্তা

শেষের ঝড়ে কানাডাকে হারাল আরব আমিরাত

জিম্বাবুয়ের কাছে অস্ট্রেলিয়ার হারের কারণ কী

তোমাকে শেষ করে দেব—সাবেক পাকিস্তানি ক্রিকেটারকে হরভজন

ভারত-পাকিস্তানকেও বিশ্বকাপে চমকে দিয়েছিল জিম্বাবুয়ে

ভারত-পাকিস্তান ম্যাচে চোখ রাঙাচ্ছে বৃষ্টি

আর্থিক সহায়তা নিয়ে আইসিসির কড়া সমালোচনায় যুক্তরাষ্ট্রের ক্রিকেটার

’ভারত যদি ইংল্যান্ড-অস্ট্রেলিয়াকে পাকিস্তানের বিপক্ষে খেলতে নিষেধ করে, তখন’