হোম > খেলা > ফুটবল

বাংলাদেশের ওপর কোনো চাপ নেই, বলছে চীন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

অনুশীলনে চীন ও বাংলাদেশের ফুটবলাররা। ছবি: এএফসি

বাংলাদেশের (১১২) চেয়ে র‍্যাঙ্কিংয়ে ৯৫ ধাপ এগিয়ে থাকা দল চীন (১৭)। কালকের ম্যাচটি তারা হেসেখেলে জিতবে, এমন ধারণা করার লোকও হয়তো বেশি। তবে অঘটনের শঙ্কা উড়িয়ে দিচ্ছেন না চীন কোচ আন্তে মিলিচিচ। হালকা করে দেখার চেয়ে বাংলাদেশকে বরং সমীহই করছেন তিনি।

নারী এশিয়ান কাপে এবারই প্রথম খেলছে বাংলাদেশ। প্রত্যাশার চাপটা তাই চীনের ওপরই বেশি বলে মনে করছেন মিলিচিচ। সংবাদ সম্মেলনে আজ তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ায় পৌঁছানোর পর আমাদের প্রস্তুতি নিয়ে আমরা খুশি। বাংলাদেশ প্রথমবারের মতো একটি বড় টুর্নামেন্টে খেলতে এসেছে এবং তাদের নিজস্ব স্টাইলে তারা ভালো খেলছে, তাই তাদের কোনো চাপ নেই।’

বাংলাদেশের কোচ পিটার বাটলারের প্রশংসায় মিলিচিচ বলেন, ‘আমরা আমাদের বিশ্লেষণ করি এবং প্রতিটি প্রতিপক্ষকে সম্মানের সঙ্গে দেখি। তারা একটি তরুণ দল এবং বাটলার তাদের নিয়ে দারুণ কাজ করেছেন। বিশাল দর্শকের সামনে মিয়ানমারকে হারিয়ে তারা এখানে জায়গা করে নিয়েছে, যা তাদের যোগ্যতারই প্রমাণ। তাদের প্রতি অনেক শ্রদ্ধা রয়েছে।’

বাংলাদেশকে নিয়ে বেশি না ভেবে নিজেদের ওপরই বেশি মনোযোগ চীনের। মিলিচিচ বলেন, ‘তবে আমাদের মূল ফোকাস হলো নিজেদের পারফরম্যান্সের ওপর। আশা করি আমরা ইতিবাচক কিছু করতে পারব। আমাদের নিজেদের প্রত্যাশা অনেক বেশি। দেশের মানুষের কাছে এর গুরুত্ব আমরা জানি এবং আশা করি আমরা সবাইকে গর্বিত করতে পারব।’

সিডনির ওয়েস্টার্ন স্টেডিয়ামে কাল দুপুর ২টায় চীনের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ।

আইপিএল শেষেই শুরু ভারত-আফগানিস্তান সিরিজ

‘বিশ্বকাপে না খেলায় সবারই মন খারাপ, অস্বীকার করার কিছু নেই’

ভারত সেমিফাইনালে ওঠার পর তোপের মুখে আমির

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ নিয়ে অনিশ্চয়তা

বিশ্বকাপে ভরাডুবিতে পাকিস্তানি ক্রিকেটারদের কঠিন শাস্তি

জয় দিয়ে কি টুর্নামেন্ট শুরু করতে পারবে ইরান

কাশ্মীরের ইতিহাস গড়ে ভারতীয় দলে কড়া নাড়ছেন নবি

গুলিস্তানের ক্যাম্প থেকে অস্ট্রেলিয়ার ক্যাম্পে এসেছি, বাংলাদেশ কোচের রসিকতা

মেসি-ম্যাজিকে মায়ামির অবিশ্বাস্য জয়

অবশেষে দেশে মুশফিক