হোম > খেলা > ক্রিকেট

আরামসে ২০২৭ বিশ্বকাপ খেলতে পারবে সাকিব, মনে করেন আশরাফুল

ক্রীড়া ডেস্ক    

তখন একসঙ্গে খেলতেন আশরাফুল এবং সাকিব। সময়ের পরিক্রমায় আশরাফুল এখন কোচ। তবে খেলা চালিয়ে যাচ্ছেন সাকিব। ফাইল ছবি

লম্বা সময় ধরেই বাংলাদেশ দলের বাইরে আছেন সাকিব আল হাসান। কবে ফিরবেন বা আদৌ ফিরবেন কি না সেটা নিয়ে কোনো নিশ্চয়তা নেই। তবে বাংলাদেশ দলের ব্যাটিং কোচ এবং সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলের মতে, অনায়াসেই ২০২৭ বিশ্বকাপ খেলতে পারবেন তারকা অলরাউন্ডার।

জুলাই গণ-অভ্যুত্থানের পর সাকিবের নামে একাধিক মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। ২০২৪ সালের অক্টোবরের পর আর জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি তাঁকে। সাবেক অধিনায়ককে ফেরাতে আরও আগে থেকেই প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)–গতকাল বিএসপিএর ইফতার মাহফিলে এমনটাই জানান বিসিবির সহসভাপতি ফারুক আহমেদ।  যদিও পুরো বিষয়টি নির্ভর করছে আইনি জটিলতা ও সরকারের সিদ্ধান্তের ওপর।

আজ সাংবাদিকদের আশরাফুল বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি, আগেও বলেছি সাকিবের যে বয়স–৩৭ বা ৩৮। একটা সংস্করণের কথা যদি চিন্তা করে তাহলে আরামসে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ দলকে সার্ভিস দিতে পারবে এবং এটা বাংলাদেশ দলের জন্য ভালো হবে।’

নিরাপত্তা শঙ্কায় ভারতে যেতে অস্বীকৃতি জানানোয় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে স্বাভাবিকভাবেই মন খারাপ হয়েছে ক্রিকেটারদের। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার সুযোগ হাতছাড়া হওয়ায় সম্প্রতি ফেসবুক পোস্টে হৃদয়ভঙ্গের কথা জানান সাইফ হাসান। এ ছাড়া জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন জানান, টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না পারায় মানসিক কোমায় চলে গিয়েছিলেন দুই ক্রিকেটার। তবে আলোচিত ইস্যুটিতে অতীত মনে করে সামনে এগোতে চান আশরাফুল।

এই প্রসঙ্গে আশরাফুল বলেন, ‘আমি চারবার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছি। দুইবার অধিনায়ক ছিলাম। এবার প্রথমবার কোচ হিসেবে যেতাম, যেহেতু হয়নি। যেটা চলে গেছে সেটা নিয়ে চিন্তা করে লাভ নেই। সেটা নিয়ে পড়ে থাকলে তো সামনে আগানো যাবে না। ওই ঘটনার পর আমরা একটা টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেললাম, খুব চমৎকার একটা টুর্নামেন্ট হয়েছে; হাই স্কোরিং গেম হয়েছে ফাইনাল ম্যাচে। এখন বিসিএল আছে। সামনে পাকিস্তান আসবে। তো ওইটা (টি-টোয়েন্টি বিশ্বকাপ) নিয়ে পড়ে থাকলে তো জীবন চলবে না।’

মেয়াদ বাড়ছে প্রধান নির্বাচক লিপুর, আজীবন বহিষ্কার মঞ্জু

কোটি টাকা পাওনা আদায়ে বাফুফের কমিটি

ভারতে খেলা দেখার মতো টাকা-পয়সা নেই জিম্বাবুয়ের ভক্ত-সমর্থকদের

ইংল্যান্ডের সামনে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল শ্রীলঙ্কা

লিটনের বাজে ফর্ম নিয়ে চিন্তিত নন শান্ত

বিশ্বকাপের এই পদ্ধতি নিয়ে সমালোচকদের ধুয়ে দিলেন গাভাস্কার

ভারতের কাছে হেরে আবারও স্বপ্নভঙ্গ বাংলাদেশের

খেলা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্ত জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী

ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হতে বাংলাদেশের লক্ষ্য ১৩৫ রান

মা হারালেন শেখ মেহেদী