হোম > খেলা > ক্রিকেট

আজ পাকিস্তানকে হারালেই আইসিসির কাছ থেকে সুখবর পাবে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক    

পাকিস্তানকে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ছবি: ক্রিকইনফো

পাকিস্তানের বিপক্ষে সিরিজটা বাংলাদেশের কাছে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি টিকিট পাওয়ার প্রথম পর্ব। মিরপুর শেরেবাংলায় পরশু সিরিজের প্রথম ওয়ানডে জিতে এরই মধ্যে এক ধাপ এগিয়ে গেছে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ আজ জিতলে পাবে একাধিক সুখবর। সিরিজ জয়ের পাশাপাশি র‍্যাঙ্কিংয়েও উন্নতি হবে মিরাজদের।

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে এখনো ১৯ মাস সময় বাকি। কিন্তু সরাসরি বিশ্বকাপে অংশ নিতে হলে আগামী বছরের ৩১ মার্চের মধ্যে সেরা নয়ের মধ্যে থাকতে হবে। বর্তমানে ৭৬ রেটিং পয়েন্ট নিয়ে ১০ নম্বরে অবস্থান করছে বাংলাদেশ। দশে থাকা ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট ৭৭। মিরপুরে আজ দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানকে হারালে বাংলাদেশ ৮০ রেটিং পয়েন্ট নিয়ে ৯ নম্বরে উঠে আসবে।

মিরপুরে গত পরশু সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে ২০৯ বল হাতে রেখে ৮ উইকেটে জিতেছে বাংলাদেশ। একই মাঠে আজ বাংলাদেশ সময় বেলা ২টা ১৫ মিনিটে মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। এই ম্যাচ মাঠে গড়ানোর আগে গতকাল বিসিবির অফিশিয়াল ফেসবুক পেজে প্রচারিত এক ভিডিওতে র‍্যাঙ্কিংয়ের কথাও উল্লেখ করেছেন মিরাজ। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আলহামদুলিল্লাহ, শুরুটা আমাদের খুব ভালো হয়েছে। যেহেতু গতকালের (পরশু) ম্যাচটা জিতেছি। এটা আমাদের জন্য ইতিবাচক দিক। যেহেতু এ বছর ওয়ানডেতে আমাদের অনেক বেশি ম্যাচ এবং আমাদের র‍্যাঙ্কিংয়ের একটা ব্যাপার হয়েছে। শুরুটা ভালো হয়েছে দেখে ভালো লাগছে।’

মিরপুরের উইকেট ‘ধানখেতের উইকেটে’র তকমা পেয়েছে অনেক আগেই। স্পিন ট্র্যাক বানিয়ে প্রতিপক্ষকে দ্বিপক্ষীয় সিরিজে বাংলাদেশ ঘায়েল করে থাকলেও বড় মঞ্চে ব্যাটিংবান্ধব উইকেটে হরহামেশাই হোঁচট খেয়ে থাকে। এবার বাংলাদেশ-পাকিস্তান সিরিজের আগেও আলোচনায় ছিল মিরপুরের উইকেট। তবে পরশু প্রথম ওয়ানডের উইকেটে দেখা গেছে পেসারদের দাপট। পাকিস্তানের অর্ধেক উইকেট নিয়েছেন নাহিদ রানা। একটি করে উইকেট পেয়েছেন তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান। ঘূর্ণিজাদুতে ৩ উইকেট নিয়েছেন অধিনায়ক মিরাজ। আর বাংলাদেশ যে ২ উইকেট হারিয়েছে, সেই উইকেট দুটি ভাগাভাগি করে নিয়েছেন দুই পেসার শাহিন শাহ আফ্রিদি ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়র।

মিরাজের মতে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ যেহেতু ট্রু উইকেটে হচ্ছে, সেখানে স্পিনারদের বোলিং করতে হলে বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে। বিসিবির প্রচারিত ভিডিওবার্তায় বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘ট্রু উইকেটে খেলছি। স্পিনারদের এখানে বোলিং করা চ্যালেঞ্জিং। লাইন লেংথ ঠিক রেখে ভালো জায়গায় বোলিং করতে পারলেই সফল হওয়া সম্ভব বলে মনে করি।’

১১৯ রেটিং পয়েন্ট নিয়ে বর্তমানে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ভারত। দুই, তিন ও চারে থাকা অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও পাকিস্তানের রেটিং পয়েন্ট ১১৪, ১০৯ ও ১০৫। যদি পাকিস্তানের বিপক্ষে সিরিজের দুটি ওয়ানডেই বাংলাদেশ জেতে, সেক্ষেত্রে তাদের (বাংলাদেশ) রেটিং পয়েন্ট হবে ৮১। মিরাজের দল অবস্থান করবে ৯ নম্বরে। তখন পাকিস্তানের রেটিং পয়েন্ট কমে ১০০ হলেও চার নম্বরে থাকবে তারা। আর যদি পাকিস্তানকে ধবলধোলাই করতে না পারে, তাহলে ৭৯ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ অবস্থান করবে ৯ নম্বরে। পাকিস্তানের রেটিং পয়েন্ট তখন হবে ১০২। সিরিজের তৃতীয় ওয়ানডে পরশু মিরপুরে হবে।

এবারও টস জিতল বাংলাদেশ, ব্যাটিংয়ে পাকিস্তান

পাকিস্তানি সাংবাদিকের বিরুদ্ধে কেন আইনি নোটিশ পাঠালেন পাকিস্তানি ক্রিকেটার

বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় ওয়ানডে দেখবেন কোথায়

১০০ বলের টুর্নামেন্টে খেলতে তর সইছে না মোস্তাফিজের

বিশ্বকাপ ইস্যুতে ট্রাম্পকে পাল্টা জবাব দিল ইরান

ইরানকে বিশ্বকাপ বর্জন করতে বলছেন ট্রাম্প

‘বাবাকে বারণ করে বলি, আমি তো আছি’

বাংলাদেশের সিরিজ জয়ের হাতছানি

১০০ বলের ক্রিকেটেও কোটিপতি মোস্তাফিজ

মেজর হাফিজ: ফুটবলার থেকে সংসদের অভিভাবক